কলেজিয়েট '৯২ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ১৯ ডিসেম্বর হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। তিনি কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কলেজিয়েটস ’৯২’–এর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক এবং উপহার তুলে দেওয়া হয়। এ সময় চট্টগ্রাম কলেজিয়েটসের ভারপ্রাপ্ত সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েটসের জ্যেষ্ঠ সদস্য নবী দোভাষ, সেলিম জাহাঙ্গীর, আশরাফুল আনোয়ার, ফরিদুল আলম, ফজলুল হক, আ ন ম ওয়াহিদ দুলাল, কামরুল ইসলাম, গোলাম মহিউদ্দিন মুকুল প্রমুখ। তাঁদের হাতে ’৯২ ব্যাচের পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং উপহার তুলে দেওয়া হয়। এরপর র্যাফেল ড্র, নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।