কলেজিয়েটের '৯৪ ব্যাচের' শিক্ষার্থীদের পুনর্মিলনী কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯৯৪ ব্যাচের প্রাক্তন ছাত্রদের প্রথম পুনর্মিলনী আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার সকাল নয়টায় কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে মিলিত হবেন ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এরপর সকাল ১০টায় পতেঙ্গায় অবস্থিত© চট্টগ্রাম বোট ক্লাবের উদ্দেশে যাত্রা করবেন তাঁরা। সেখানে অনুষ্ঠিত হবে পারিবারিক মিলনমেলা। পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৯৪ ব্যাচের প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি