কলেজে পুরস্কার বিতরণ ও নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি ডিগ্রি কলেজের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং নবীনবরণ অনুষ্ঠান ২০ মার্চ কলেজ মিলনায়তনে শেষ হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহিমের সভাপতিত্বে প্রভাষক মিতু বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. নাসির উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন, কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ আলী আকবর চৌধুরী, উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মাহবুবুল আলম, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, মো. ইলিয়াছ ও পৌরসভার কাউন্সিলর মোজাম্মেল হক। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।