কলেজের প্রথম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সবে ফার্স্ব ইয়ারে, তরুণ এই ছাত্রছাত্রীদের গ্রুপটির নাম ‘আমরা কজন’। ক্যাম্পাসে এপ্রিলফুলকে ঘিরে চলছে সবার মধ্যে অন্যরকম এক সতর্কতা। এর ভেতর প্রথম ক্লাসে নতুন একটি মেয়েকে দেখে সবার দৃষ্টি সেদিকে। মেয়েদের সারিতে বসা নতুন এই বোরকাপরা মেয়েটিকে একজন বান্ধবী ছাড়া আর কেউ চেনে না। ইতিমধ্যে শুরু হয়ে গেছে কথার ছড়াছড়ি। প্রথম দেখাতেই এক ছেলে তাকে ‘বনলতা সেন’ উপাধি দিল। কেউ বলে ‘রাখ তোর এপ্রিলফুল, মাইয়াডা দেখছস? কী দারুণ চোখ।’ তানভীর বলল, ‘আহ! এমন সুন্দর দেখেও শান্তি।’ মেয়েটিও বসে নেই, সমান তালে সে ছেলেদের চোখ এবং হাতে ইশারা করছে। মেয়েটির এমন কাণ্ড দেখে ছেলেরা তো দূরে থাক, মেয়েরাও বলছে—কী নির্লজ্জ! অনেকেই স্যারের পড়া ভুলে ওই দিকে তাকিয়ে আছে। ছেলেরাও ইশারায় উত্তর দিচ্ছে। আর এসবই চলছে ক্লাসে স্যারের অজান্তে। টানা ৩০ মিনিট ক্লাস শেষে স্যার চলে যেতে না যেতেই মেয়েটির কাণ্ড দেখে সবাই তো প্রবল উত্কণ্ঠায় তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে যা ঘটল তা দেখে তো সবার চোখ ছানাবড়া। বোরকা খুলে ততক্ষণে বেরিয়ে এল একটা ছেলে। একজন বলে উঠল ‘আরে এ তো আমাদের সোহাগ’ মেয়েরা বলল যাহ দুষ্টু। এরমধ্যে পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেল। অনেকে হাসতে হাসতে বলে উঠল, এ জন্যই গ্রুপটির নাম ‘আমরা কজন’।মো. হাসান ইমাম, ঢাকা কলেজ।