কল্পনার রাজ্যে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীল রঙের আলো চারদিকে। মঞ্চ থেকে ভেসে আসছে বাংলা, ইংরেজি, ফরাসি ভাষায় সুরের মূর্ছনা। এমনই মোহনীয় পরিবেশের দেখা মিলল শনিবার আলিয়ঁস ফ্রঁসেজে। সুইজারল্যান্ডের ব্যান্ড অ্যালিস এবং বাংলাদেশের ব্যান্ড অ্যাপেল জাইভ ও বিপরীত তৈরি করে গানের কল্পরাজ্য।বিপরীত ব্যান্ডের লোকসংগীত শুনে আগত ফরাসিরা খুব ভালো, অসাধারণ সুন্দর গান বলে উচ্ছ্বসিত হচ্ছিলেন। নিজের দেশের ব্যান্ড অ্যালিসকে ঢাকায় গান করতে দেখে বেশ আনন্দিত ছিলেন সুইজারল্যান্ডের নাগরিক আদ্রিয়ান ও দারিও। ইংরেজি ও ফরাসি ভাষায় প্রায় এক ডজন গান পরিবেশন করে অ্যালিস। এ গানের অনুষ্ঠানে এসে মুগ্ধ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইপসিতা মারিয়া। তিনি বলেন, ‘সংগীত আন্তর্জাতিক ভাষা। ফরাসি না বুঝলেও সংগীত আয়োজন আর ব্যান্ডের পরিবেশনায় মুগ্ধ আমি।’ বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাস এ কনসার্টের আয়োজন করে। সারা বিশ্বের ফরাসি ভাষাভাষী দেশগুলো নিয়ে ফ্র্যাঙ্কোফোনি ফেস্টিভ্যাল ২০১৩-এর নানা আয়োজনের অংশ হিসেবে এ সংগীতসন্ধ্যা।