কসবায় সাংস্কৃতিক উৎসব

ঈদের খুশিকে আরও আনন্দময় করে তুলতেপ্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়ার কসবা বন্ধুসভার উদ্যোগে ৯ জুলাই কসবায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ঈদ আড্ডা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে কসবা বন্ধুসভার বন্ধুরা উল্লাসে মেতে ওঠেন।
কসবা বন্ধুসভার সভাপতি রকিবুল হক ও সদস্য রেজবিন-রু দেওয়ানার সঞ্চালনায় ঈদ উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ আরিফুল ইসলাম, কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. এমরান উদ্দিন, টি আলী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রথম আলোর কসবা উপজেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, জয়নগর লিয়াকত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান প্রমুখ।
সাংস্কৃতিক উৎসবের শুরুতেই রেজবিন-রু দেওয়ানা কবিতা পাঠ করেন। একে একে নৃত্য, গান, অভিনয়ে মেতে ওঠে পুরো অডিটোরিয়াম। এতে অংশ নেন রাকিবুল হক, ইয়াকুব আলী, মো. রাসেল, ছাইদুর রহমান, নাহিদ হাসান, ফাহমিদা সুলতানা, রবিন, অতুল, সুরাইয়া আক্তার, রত্না আক্তার, নাদিম, লাকি আক্তার, সাব্বির, স্বপন, তানিয়া, লিমন, আয়েশা আক্তার, সানজিদা এনামসহ অনেকে।
কসবা বন্ধুসভা