কাঁচা আমে পাকা পুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কাঁচা আমে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’ রয়েছে। ভিটামিন ‘এ’ চোখের জন্য খুব উপকারী। চোখের স্নায়ু ও মাংসপেশি শক্তিশালী করতে এই উপাদানের ভূমিকা অপরিহার্য। দাঁত, চুল, নখ ভালো রাখার জন্য ভিটামিন ‘সি’ জরুরি।
মুখের ভেতরের চামড়া উঠে যাওয়া, মাড়িতে ঘা হওয়া, ঠোঁটের কোনায় ঘা, ঠোঁটের চামড়া ফেটে যাওয়া—এসব অসুখ সারাতে দরকার ভিটামিন ‘এ’ ও ভিটামিন ‘সি’, যা প্রচুর পরিমাণে রয়েছে কাঁচা আমে। ভিটামিন ‘বি সিক্স’ বা পাইরিডক্সিনও রয়েছে এই ফলে। এই ভিটামিন মানুষের মস্তিষ্কে গাবা নামের একধরনের হরমোন তৈরি করে, যা মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকসহ অন্যান্য জটিল রোগ প্রতিরোধ করে। কাঁচা আমে আরও আছে গুরুত্বপূর্ণ উপাদান কপার, যা দেহে রক্ত বাড়াতে সাহায্য করে।
উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগীরা কাঁচা আম লবণ বা চিনি দিয়ে খাবেন না। কাঁচা লবণ রক্তচাপ বাড়ায়। আর চিনি বা মিষ্টি রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। কাঁচা আম সকাল ১০-১২টার মধ্যে খাওয়াই ভালো। তবে ফল অতিরিক্ত টক হলে খাবেন না। রাতে খাবেন না, এতে অ্যাসিডিটি বা গ্যাস হতে পারে। আর কাঁচা আমের আমসত্ত্ব বা আচার যা-ই হোক, দ্রুত খাওয়াই ভালো। দেরি হলে পুষ্টিমান কমে যাবে।
সূত্র: ওয়েবএমডি।