কাঁচা আমের টক ঝাল
বৈশাখের প্রচন্ড গরমে কাঁচা আমের স্বাদ ভালোই লাগবে। দেখে নিন নাজমা হুদার দেওয়া কাঁচা আমের কয়েক পদ। আম-ডালউপকরণ: মসুর ডাল ১ কাপ, কাঁচা আম ১টি (টুকরা করে কাটা), পেঁয়াজ ১টি, রসুন কুচি ২ কোয়া, কাঁচামরিচ ২টি (ফালি করা), লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, শুকনা মরিচ ১টি।প্রণালি: ডালের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে সেদ্ধ করে আম দিতে হবে। আম সেদ্ধ হলে নামিয়ে তেল, শুকনা মরিচ ফোড়ন দিয়ে রসুন কুচি দিতে হবে। একটু লাল হয়ে এলে ডালে আম দিয়ে ফোড়ন দিতে হবে। আম-তেঁতুলের শরবতউপকরণ: আম কুচি ১ কাপ, তেঁতুলের ক্বাথ ১ টেবিল চামচ, পুদিনাপাতা ১ চা চামচ, কাঁচামরিচ ১টি, চিনি ২ টেবিল চামচ, লবণ সামান্য। প্রণালি: সব একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে। ওপরে বরফ কুচি, পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন। আমপিঁয়াজুউপকরণ: কাঁচা আম ২৫০ গ্রাম, পেঁয়াজ ২৫০ গ্রাম, চিনি ১০০ গ্রাম, লবণ স্বাদমতো, পাঁচফোড়ন আধা চা চামচ, শুকনা মরিচ ৪টি, সরিষার তেল আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ।প্রণালি: আম দুই ফালি করে পাতলা করে কেটে নিতে হবে। পেঁয়াজ একইভাবে কাটতে হবে। শুকনা মরিচ চিরে দিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আম দিতে হবে। একটু ভেজে পেঁয়াজ দিয়ে একে একে সব উপকরণ দিতে হবে। পানি শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে।আমের ভর্তাউপকরণ: আম কুচি ১ কাপ, কাসুন্দি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ২টি (টালা গুঁড়া), লেবুর রস ১ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো।প্রণালি: আম কুচি কুচি করে কেটে নিতে হবে। লবণ দিয়ে মাখিয়ে, চিপে পানি ফেলে নিতে হবে। এবার আমের সঙ্গে সব মাখিয়ে ভর্তা তৈরি করতে হবে।