প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলকপি আজ পাই বাজারে
গোলাপ ফুলের সাইজে
দাম শুনে চোখ বিস্ফোরিত
বলার কিছুই নাই যে!
মরিচ, পেঁয়াজ-বলব কী আর
প্রাণঘাতী তার ঝাঁজ, না?
বাজারজুড়ে দাম-দামা-দাম
যায় বাজিয়ে বাজনা!
ভুলেই গেছি খাসির কী স্বাদ,
পাবদা, ইলিশ, মাছ কী?
হায় পুঁটিরাও আজ অভিজাত,
এবং দামি কাচকি!
কাঁচা বাজার মারছে এমন
বাঁচার উপায় পাই না
সাত দিনে শেষ হচ্ছে আমার
পুরো মাসের মাইনা!
কাঁচা বাজার নাই কাঁচা আর
এখন পুরাই পাকনা
পাই হাতে চাঁদ বউ যদি কয়,
‘আজকে বাজার থাক না!’