প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী কাঁচাবাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে বাজার ও আশপাশের এলাকা পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। চলছে প্রচার-প্রচারণাও।
সমিতি সূত্র জানায়, নির্বাচনে পাঁচটি পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে নুরুল ইসলাম ও মোহাম্মদ ফোরকান, সহসভাপতি পদে আবুল মনসুর ও নুরুল হক, সাধারণ সম্পাদক পদে আবদুর রশিদ, মোজাম্মেল হক ও আবুল হাশেম, অর্থ সম্পাদক পদে আবদুর রাজ্জাক ও মো. নুর কামাল, নির্বাহী সদস্য পদে মো. রফিক, শাহ আলম, মোহাম্মদ মিন্টু ও মোহাম্মদ সুমন প্রতিদ্বন্দ্বিতা করছেন।