
প্রাগৈতিহাসিক সময় থেকেই মানুষের চেষ্টা ছিল ছোট ছোট টুকরো করে খাবার মুখে পোড়ার। এ জন্য তাঁরা নানা উপায়ও উদ্ভাবন করেন। গবেষকেরা বলছেন, মানুষের এই প্রচেষ্টারই ফসল চামচ। আদি যুগের মানুষ অবশ্য চামচের কাজ পশুর মোটা ফাঁপা হাড় ও ঝিনুকের খোলস দিয়ে চালাতেন। সভ্যতার শুরুতে গ্রিকরাই মূলত কাঁটাচামচের ব্যবহার শুরু করেন।
গ্রিকদের হাত ধরে কাঁটাচামচের প্রাথমিক সূচনা হলেও পঞ্চদশ শতাব্দীর আগ পর্যন্ত খোদ পশ্চিমাদের কাছেও কাঁটাচামচ জনপ্রিয়তা পায়নি। গবেষকদের মতে, মধ্য যুগে ইতালির সঙ্গে কাঁটাচামচের পরিচয় হয়েছিল বাইজান্টিয়ান রাজকন্যা থিওডর অ্যানা দোউকিনার হাত ধরে। ১০৭৫ সালে তৎকালীন ভেনেশীয় বিচারক ডমিনিকো সালভোকে বিয়ে করে ইতালিতে আসার সময় তিনি সঙ্গে আনেন কাঁটাচামচসহ খাবার টেবিলে ব্যবহারের নানা সরঞ্জাম। তবে তাঁর এই আধুনিকতা ইতালীয়দের আকৃষ্ট করার বদলে বরং রাজদরবারের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
অবশেষে ইউরোপে কাঁটাচামচ গ্রহণযোগ্যতা পায় ১৬৩৩ সালে। যখন ব্রিটেনের রাজা প্রথম চার্লস কাঁটাচামচের ব্যবহারকে সভ্য আচরণের অনুষঙ্গ হিসেবে ঘোষণা করেন। পরবর্তী সময়ে ক্রমেই এই চামচ পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পেতে শুরু করে।
হিস্ট্রি ডটকম অবলম্বনে আকিবমো. সাতিল