কাঁঠাল বিচির কয়েক পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচা বা পাকা কাঁঠাল তো অনেক খাওয়া হল। কাঁঠাল বিচিই বাদ থাকবে কেন। কাঁঠার বিচির মজাদার কয়েক পদ রান্না দিয়েছেন জোহরা আকবরকাঁঠালবিচি-মুরগিউপকরণ: মুরগির মাংসের টুকরা ১০-১২টা, কাঁঠালবিচি ১ কাপ, পেঁয়াজ কুচি করে কাটা আধা কাপ, রসুন-আদা বাটা ১ চা-চামচ, হলুদ-মরিচ গুঁড়া ১ চা-চামচ, ধনে-জিরে গুঁড়া আধা চা-চামচ, নারকেলের দুধ ১ কাপ, নারকেল মিহি বাটা আধা কাপ, পেঁয়াজ মোটা গোল করে কাটা আধা কাপ, এলাচ-দারচিনি ২টা, তেজপাতা ১টা, লবণ স্বাদমতো, আস্ত কাঁচা মরিচ ৪-৫টা, সাদা তেল আধা কাপ, সরিষার তেল ৪-৫ টেবিল-চামচ।প্রণালি:তেল প্যানে গরম করে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিন এবং পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে এলে একে একে বাটা ও গুঁড়া মসলা এবং লবণ দিয়ে অল্প অল্প নারকেলের দুধ দিয়ে কষান। এবার মুরগির টুকরা দিয়ে কষান। এবার নারকেলের বাকি দুধটুকু ঢেলে দিয়ে ওপরে নারকেল কোরা ও কাঁচা মরিচ ছড়িয়ে দিলান। ঢাকনা দিয়ে রাখুন। মাংস সেদ্ধ হয়ে দুধ শুকিয়ে মাখা মাখা হলে নামান। অন্য কড়াইয়ে সরিষার তেল গরম করে গোল করে কাটা মোটা পেঁয়াজ তেলে ছেড়ে দিন। একটু নেড়েচেড়ে রান্না মুরগি ঢেলে দিন। তেল ওপরে উঠলে নামান। এটা সাদা ভাত বা পোলাও দিয়ে খেতে চম ৎ কার।কাঁঠালবিচির কুরকুরিউপকরণ: কাঁঠালবিচি চার টুকরো করে কাটা ১ কাপ, করলা কুচি বা টুকরো ১ কাপ, মিষ্টিকুমড়া ছোট টুকরো করে কাটা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৩-৪টা, হলুদ-মরিচ গুঁড়া সামান্য করে, লবণ স্বাদমতো, সরিষার তেল ৩-৪ কাপ।প্রণালি: কড়াইয়ে তেল গরম করে সব উপকরণ একে একে গরম তেলে ঢেলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার ঢাকনা দিন যেন সবজি ও বিচিসেদ্ধ হয়ে আসে। তেলের ওপরে উঠলে ঢাকনা সরিয়ে কড়াই ঘুরিয়ে ফিরিয়ে বেশ কিছুক্ষণ চুলার ওপর রাখুন, মাঝেমধ্যে নেড়ে দিন। কুরকুরে ও লালচে হলে নামান। তেল ঝরিয়ে পরিবেশন।কাঁঠালবিচির ভর্তাউপকরণ: কাঁঠালবিচি ২০০ গ্রাম, চিংড়ি শুঁটকি ৫০ গ্রাম, রসুন কোয়া ৫-৬টা, কাঁচা মরিচ ২-৩টা, পেঁয়াজ কাটা আধা কাপ, শুকনো মরিচ ২-৩টা, সরিষার তেল ১ চা-চামচ।প্রণালি: কাঁঠালবিচিসেদ্ধ করে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে কাঁঠালবিচিসহ সব উপকরণ একসঙ্গে ভেজে নিন। ভাজা হয়ে গেলে খুব মসৃণ করে বেটে পরিবেশন।শুঁটকি ভুনাউপকরণ: লইট্যা শুঁটকির টুকরা ১ কাপ, কাঁঠালের বিচি ১ কাপ, সরিষার তেল ৩-৪ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, রসুন কোয়া ১০-১২টা, কাঁচা মরিচ ফালি ৫-৬টা, ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: শুঁটকির টুকরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে প্রথমে স্বাভাবিক পানি দিয়ে ২-৩ বার ও পরে হালকা গরম পানি দিয়ে ২-৩ বার ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নরম করে নিয়ে একে একে রসুন বাটা, হলুদ-মরিচ গুঁড়া ও লবণ দিয়ে অল্প পানি দিয়ে কষান। এবার শুঁটকি ও কাঁঠাল বিচি দিয়ে কষিয়ে পরিমাণমতো গরম পানি দিয়ে ওপরে রসুন কোয়া ও কাঁচা মরিচ ছড়িয়ে দিয়েসেদ্ধ হতে দিন। শুঁটকি ও কাঁঠালবিচিসেদ্ধ হয়ে তেল উঠলে স্বাদ দেখে নিন। এবার নেড়েচেড়ে একটু ভুনা ভুনা করুন এবং ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামান। পরিবেশনের সময় অল্প কাঁচা সরিষার তেল ভুনা শুঁটকির ওপর ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। কাঁঠালবিচির সম্বারউপকরণ: রিঠা, বোয়াল বা আইড় মাছের মাথার টুকরা ৭-৮টা, কাঁঠালবিচিসেদ্ধ বাটা ১ কাপ, পেঁয়াজ কুচি আধাকাপ, আদা রসুন বাটা ১ চা-চামচ করে, হলুদ-মরিচ গুঁড়া ১ চা-চামচ করে, জিরা-ধনে গুঁড়া আধা চা-চামচ করে, কাঁচা মরিচ ফালি ৩-৪টা, লবণ, স্বাদমতো, সাদা তেল ৪-৫ টেবিল-চামচ।সম্বারের জন্য: সরিষার তেল ৩-৪ টেবিল-চামচ, পাঁচফোড়ন ১ চা-চামচ, শুকনো মরিচ ৩-৪টা, রসুন মোটা করে কাটা ২-৩ কোয়া, তেজপাতা ১টা, ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ।প্রণালি: মাছের মাথা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে একটু নরম হলে একে একে এতে বাটা ও গুঁড়া মসলা, লবণ দিন এবং অল্পগু পানি দিয়ে কষান। এবার মাছের মাথার টুকরো দিয়ে কষান। এবার কাঁঠালের বিচিসেদ্ধ বাটা দিয়ে কষান এবং পরিমাণমতো গরম পানি দিন ফুটে ওঠার জন্য। ফুটে ও ঘন হয়ে উঠলে স্বাদ দেখে কাঁচা মরিচ দিয়ে নামান। কড়াইতে সরিষার তেল গরম করে এতে পাঁচফোড়ন, শুকনো মরিচ, রসুন কুচি ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন এবং এতে রান্না মাছের টুকরো ঢেলে দিন। ধনেপাতা দিয়ে নামান।