কাঁপুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের ছুটিতে গ্রামের বাড়ি গেলাম। সেখানে আমার এক বান্ধবী ছিল, নাম রীনা। একদিন আমরা দুজন একসঙ্গে খেলছি। তখন দেখি একটি লোক গাছের তলায় বসে কাঁপছেন। রীনা আর আমি ভাবলাম, লোকটা বুঝি শীতে কাঁপছেন। দৌড়ে আমরা ঘরে গেলাম। এক কাপ গরম চা তৈরি করলাম আর একটা চাদর নিলাম। পরে লোকটার কাছে গেলাম। গিয়ে বললাম, ‘আপনি তো শীতে খুব কাঁপছেন। এই গরম চা খেয়ে নিন। আর এই চাদরটা গায়ে জড়ান।’ লোকটি বললেন, ‘আমি শীতে কাঁপছি না। বউয়ের ভয়ে কাঁপছি। বউ বাজার থেকে একটা জিনিস আনতে বলেছিল। কী জিনিস তা মনে পড়ছে না। বাসায় গেলে বউ কী ঝাড়িটাই না দেবে, তা ভেবে এখনই ভয়ে কাঁপছি।’ ময়মনসিংহ।