কাউখালী বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) কাউখালী শাখার সম্মেলন সম্প্রতি বেতবুনিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অংচাপ্রু মারমা। প্রধান শিক্ষক খোরশেদ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা শিক্ষক সমিতির সভাপতি রনতোষ মল্লিক ও সাধারণ সম্পাদক মো. ইসহাক। সম্মেলনে কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনকে সভাপতি, বেতবুনিয়া উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।