কাউখালীতে নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউখালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) গত ৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে দুটিতে আওয়ামী লীগ ও দুটিতে ইউপিডিএফ-সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন।এ ছাড়া সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সাতজন ও ইউপিডিএফ-সমর্থিত দুজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য হিসেবে জয় পেয়েছেন আওয়ামী লীগের ১৯ জন, ইউপিডিএফের ১২ জন, বিএনপির চারজন ও জেএসএস-সমর্থিত একজন প্রার্থী।বেতবুনিয়া মডেল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামশুদ্দোহা চৌধুরী চার হাজার ৪৫১ ভোট, ঘাগড়া ইউনিয়নে ইউপিডিএফ-সমর্থিত থুইমং মারমা তিন হাজার ৭২৭ ভোট, কলমপতি ইউনিয়নে কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান ক্যজাই মারমা তিন হাজার ৪০৩ ভোট এবং ফটিকছড়ি ইউনিয়নে ইউপিডিএফ মনোনীত চৌচা মং চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তাঁদের মধ্যে ক্যজাই মারমা টানা তৃতীয়বার এবং চৌচা মং চতুর্থবারের মতো নির্বাচিত হলেন। উল্লেখ্য, পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ মনোনীত ফটিকছড়ি ইউনিয়নে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে ভোট গ্রহণ হয়নি।অন্য পদে যাঁরা নির্বাচিত হলেন: বেতবুনিয়া মডেল ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য: মনি আক্তার, সুমনা বড়ুয়া ও অংমেচিং মারমা। সাধারণ সদস্য: মো. গোলাম মোস্তফা, খইচাবাই তালুকদার, মো. হেলাল উদ্দিন, নীলমণি চাকমা, নুর মোহাম্মদ, খুদি অং মারমা, মিলনকান্তি পালিত, সুইচালা মারমা ও থোয়াইরুই মারমা। ফটিকছড়ি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য: মিথুই মারমা, আদোরানি চাকমা ও পাইক্রামা মারমা।সাধারণ সদস্য: চাথুই মং মারমা, উচামং মারমা, ক্যচিং অং মারমা, সুইথুই মং মারমা, শ্যামল চাকমা, ধনকুমার চাকমা, রাজীব কান্তি চাকমা, শান্তিময় চাকমা ও বিমল চাকমা।ঘাগড়া ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য: জোসনা বেগম, ছায়ারানি চাকমা ও সান্ত্বনা চাকমা। সাধারণ সদস্য: বিএনপি-সমর্থিত মো. আবদুল মোতালেব, আমুইপ্রু মারমা, মন্টু চাকমা, যুবলাল চাকমা, বিদ্যানয়ন চাকমা, রুপল চাকমা, প্রশান্ত কুমার চাকমা, শান্তিমণি চাকমা (জেএসএস) ও দিপেন চাকমা। কলমপতি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য: নিংবাইউ মারমা, রোশনারা বেগম ও মাচাইউ মারমা। সাধারণ সদস্য জয়ভুবন চাকমা, রফিকুল ইসলাম, পাইচামং মারমা, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, মংথুই প্রু কার্বারী, অংখ্যাইচিং মারমা, ইয়াছিন সওদাগর ও মোমিনুল করিম। বাকিরা সবাই আওয়ামী লীগের মনোনীত।