কাউখালীর ইউপি চেয়ারম্যান-সদস্যদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউখালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট বেলা দুইটায় রাঙামাটির জেলা প্রাশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর কার্যালয়ে চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। ২১ আগস্ট কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ সদস্য ও নারী সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু দাউদ মো. গোলাম মোস্তফা। এই উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অংচা প্রু মারমা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তব্য দেন—বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী, ফটিকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান চৌচা মং চৌধুরী, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান থুইমং মারমা ও কলমপতি ইউনিয়নের চেয়ারম্যান ক্যজাই মারমা।