কাউন্টার ফটোতে জুলিও ডি স্টারকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিও ডি স্টারকোর ‘ওয়ার অন দ্যা এজ অব হেভেন’ বা ‘স্বর্গের কিনারে যুদ্ধ’ সিরিজের ছবিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলিম নারীরা। ছবিটি তাঁর অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া।
জুলিও ডি স্টারকোর ‘ওয়ার অন দ্যা এজ অব হেভেন’ বা ‘স্বর্গের কিনারে যুদ্ধ’ সিরিজের ছবিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলিম নারীরা। ছবিটি তাঁর অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া।

বিখ্যাত ইতালীয় আলোকচিত্রী জুলিও ডি স্টারকো ঢাকায় আসছেন প্রামাণ্যচিত্র-বিষয়ক কর্মশালা করাতে। ‘ইয়ং মাস্টারক্লাস’ নামে সাত দিনব্যাপী এ ডকুমেন্টারি ফটোগ্রাফি কর্মশালা শুরু হবে ২১ এপ্রিল থেকে। আলোকচিত্র শিক্ষার স্কুল কাউন্টার ফটো এ কর্মশালার আয়োজন করছে।

ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড, সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, ব্রিটিশ জার্নাল অব ফটোগ্রাফির ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসহ বিশ্বসেরাদের আরও অনেক নামী পুরস্কার ইতিমধ্যেই ঘরে তুলেছেন ৩২ বছর বয়সী এই ইতালীয় আলোকচিত্রী। রোমে ইউরোপিয়ান ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড ভিজ্যুয়াল আর্টস থেকে আলোকচিত্রে শিক্ষাগ্রহণকারী ডি স্টারকো এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে থাকেন। কাজ করেন জাতিসংঘ, বিশ্বস্বাস্থ্য সংস্থা, গ্রিনপিসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে।

ইতালীয় আলোকচিত্রী জুলিও ডি স্টারকো। ছবিটি তাঁর অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া।
ইতালীয় আলোকচিত্রী জুলিও ডি স্টারকো। ছবিটি তাঁর অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া।

‘ডকুমেন্টারি ফটোগ্রাফি’ বিষয়ক কর্মশালায় শিক্ষক হিসেবে জুলিও ডি স্টারকোকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আয়োজক প্রতিষ্ঠান কাউন্টার ফটোর এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, ‘মানবাধিকার, পরিবেশ-প্রতিবেশ এবং বিনোদন জগত্সহ নানা ক্ষেত্রের বিচিত্র বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে খ্যাতনামা এই তরুণ আলোকচিত্রীর। পেশাদার আলোকচিত্রী হিসেবে কাজের পাশাপাশি জুলিও ডি স্টারকো আলোকচিত্র-বিষয়ক পাঠদানেও যুক্ত অনেক দিন ধরেই। সপ্তাহব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা এই “ইয়ং মাস্টারের” কাছ থেকে হাতে-কলমে শিখতে পারবেন বলে আশা করছি আমরা।’

২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এই ‘ডকুমেন্টারি ফটোগ্রাফি’ কর্মশালা অনুষ্ঠিত হবে কাউন্টার ফটোর উত্তরা ক্যাম্পাসে। কর্মশালার কোর্স ফি ১০ হাজার টাকা। কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক নবীন বা পেশাদার আলোকচিত্রীদের নিজেদের কাজের নমুনা নিয়ে একটা ‘পোর্টফোলিও’ জমা দিতে হবে ২০ এপ্রিলের মধ্যে।

আলোকচিত্রী জুলিও ডি স্টারকোর অফিশিয়াল ওয়েবসাইট:  www.giuliodisturco.com 

কর্মশালাবিষয়ক যোগাযোগ:

কাউন্টার ফটো

২৯ গরিব-এ-নেওয়াজ অ্যাভিনিউ, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা-১২৩০।

১৪ পূর্ব শ্যাওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬।

কাউন্টার ফটোর ফেসবুক পেজ: https://www.facebook.com/counterfoto