কাউন্সিলর এম এ মালেক সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর এম এ মালেককে সংবর্ধনা দিয়েছে গোয়ালপাড়া সমাজকল্যাণ পরিষদ। তিনি সম্প্রতি ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস ঘোষিত ‘মাস্টারদা সূর্যসেন স্বর্ণপদক’ ও উদীয়মান বাংলাদেশ ঘোষিত ‘মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্বর্ণপদক’ লাভ করায় এই সংবর্ধনা দেওয়া হয়। ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় গৌরাঙ্গ চন্দ্র ঘোষের সভাপতিত্বে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি এম এ মালেক। এ ছাড়া আরও বক্তব্য দেন গোলাম মোস্তফা চৌধুরী, আবদুচ সালাম, আবদুল গফুর সর্দ্দার, মানিক দে, অশোক ঘোষ, বাবুল কান্তি দাশ, বিপু ঘোষ, রণজিৎ ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি