পৌরসভা নির্বাচন : চট্টগ্রাম, খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবানের ১৫ পৌরসভা
কাউন্সিলর নির্বাচিত হলেন যাঁরা
সারা দেশের মতো চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ১৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পৌরসভায় নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১৮০ জন নির্বাচিত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
রাউজান: সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে মো. আলমগীর আলী, ২ নম্বরে মো. বশির উদ্দীন খান, ৩ নম্বরে কাজী মো. ইকবাল, ৪ নম্বরে মো. শওকত হাসান, ৫ নম্বরে মোহাম্মদ জানে আলম, ৬ নম্বরে সমীর দাশগুপ্ত, ৭ নম্বরে মোহাম্মদ আজাদ হোসেন, ৮ নম্বরে দিলীপ কুমার চৌধুরী ও ৯ নম্বর ওয়ার্ডে মো. জমির উদ্দিন নির্বাচিত হন। সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে নাছিমা আকতার, ২ নম্বরে জেবুন নেছা ও ৩ নম্বরে জান্নাতুল ফেরদৌস।
সীতাকুণ্ড: সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে আনোয়ার হোসেন, ২ নম্বরে মাইমুনউদ্দিন, ৩ নম্বরে এ কে এম শামছুল আলম, ৪ নম্বরে হারাধন চৌধুরী, ৫ নম্বরে শফিউল আলম চৌধুরী, ৬ নম্বরে দিদারুল আলম, ৭ নম্বরে মাসুদুল আলম, ৮ নম্বরে মুফিজুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে জুলফিকার আলী নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছে ১ নম্বরে আনোয়ারা বেগম, ২ নম্বরে জাকেরা বেগম ও ৩ নম্বরে জেসমিন আক্তার।
রাঙ্গুনিয়া: সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে ওয়ার্ডের জামাল উদ্দিন, ২ নম্বরে ওয়ার্ডে নুরুল আবছার, ৩ নম্বরে সিরাজুল ইসলাম, ৪ নম্বরে মো. নজরুল ইসলাম, ৫ নম্বরে মো. সেলিম, ৬ নম্বরে মোহাম্মদ আসাদুজ্জামান খান, ৭ নম্বরে তারেকুল ইসলাম চৌধুরী, ৮ নম্বরে এনাম উদ্দিন ও ৯ নম্বর ওয়ার্ডে লোকমানুল হক তালুকদার নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে জেসমিন আকতার, ২ নম্বরে ইয়াছমিন আকতার ও ৩ নম্বরে নুরজাহান বেগম।
পটিয়া: সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে আবদুল খালেক, ২ নম্বরে রূপক কুমার সেন, ৩ নম্বরে আবু সৈয়দ, ৪ নম্বরে গোফরান রানা, ৫ নম্বরে এম এ খোরশেদ গণি, ৬ নম্বরে সফিকুল আলম, ৭ নম্বরে কামাল উদ্দিন, ৮ নম্বের আবদুল মান্নান ও ৯ নম্বর ওয়ার্ডে শেখ সাইফুল ইসলাম নির্বাচিত হন। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে বুলবুল আকতার, ২ নম্বরে ইয়াছমিন আকতার ও ৩ নম্বরে ফেরদৌস বেগম।
চন্দনাইশ: নির্বাচনে তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় সাধারণ কাউন্সিলর পদে ১ ও ৯ নম্বর ওয়ার্ড এবং সংরক্ষিত ১ ও ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরদের ফলাফল স্থগিত রয়েছে। তা ছাড়া ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে শাহ আলম ও নুরুল কবিরের ভোট (৪০১) সমান হওয়ায় ওই ওয়ার্ডেও ফলাফল স্থগিত রয়েছে। অন্যান্য সাধারণ কাউন্সিলর পদে ২ নম্বরে মু. নুরুল ইসলাম, ৩ নম্বরে হেলাল উদ্দিন চৌধুরী, ৪ নম্বরে মো. নাছির উদ্দিন, ৬ নম্বরে শাহাদত হোসেন, ৭ নম্বরে মোজাম্মেল হক চৌধুরী ও ৮ নম্বর ওয়ার্ডে মো. আবু তৈয়র নির্বাচিত হন। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস।
বাঁশখালী: সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে আবদুর রহমান, ২ নম্বরে তপন কান্তি বড়ুয়া, ৩ নম্বরে জামশেদ আলম, ৪ নম্বরে মো. আজগর হোসেন, ৫ নম্বরে নজরুল কবির, ৬ নম্বরে দিলীপ চক্রবর্তী, ৭ নম্বরে মো. হারুন, ৮ নম্বরে বাবলা কুমার দাশ ও ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে রুজিনা আক্তার, ২ নম্বরে রোজিনা সুলতানা ও ৩ নম্বর ওয়ার্ডে নারগিস আক্তার।
সাতকানিয়া: সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে এনামুল কবির, ২ নম্বরে মোহাম্মদ আলী, ৩ নম্বরে এ কে এম মোর্শেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৪ নম্বরে মো. নুরুল হক, ৫ নম্বরে হাফেজ আবদুল মালেক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৬ নম্বরে মো. সাইফুল আলম, ৭ নম্বরে নেচার উদ্দীর আহমদ চৌধুরী, ৮ নম্বরে মো. সাইফুদ্দিন ও ৯ নম্বর ওয়ার্ডে মো. মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে মাছুমা বেগম, ২ নম্বরে হাসিনা আক্তার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও ৩ নম্বরে শিকু আরা বেগম।
মিরসরাই: সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে মেজবাউল আলম চৌধুরী, ২ নম্বরে কবির আহম্মদ ছুট্টু মিয়া, ৩ নম্বরে মো. নুরুন নবী, ৪ নম্বরে মো. শাখের ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৫ নম্বরে মো. জহির উদ্দিন, ৬ নম্বরে মো. নুরুল মোস্তফা, ৭ নম্বরে জয়নাল আবেদীন, ৮ নম্বরে কোব্বাত আহম্মদ ও ৯ নম্বরে মো. রহিম উল্যা নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে রিজিয়া বেগম, ২ নম্বরে শাহানা আক্তার ও ৩ নম্বরে ফেরদৌস আরা।
বারইয়ারহাট: সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে মো. আজিজুল হক, ২ নম্বরে রফিকুজ্জামান, ৩ নম্বরে মো. হারুন রশীদ, ৪ নম্বরে আবদুল মোতালেব, ৫ নম্বরে মো. আবু সুফিয়ান, ৬ নম্বরে মোশাররফ হোসেন, ৭ নম্বরে এম এ খালেক, ৮ নম্বরে আনোয়ার হোসেন ও ৯ নম্বরে মো. আতাউল্লাহ নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে শাহনাজ বেগম, ২ নম্বরে শিল্পী ভৌমিক ও ৩ নম্বরে জাকিয়া আক্তার।
সন্দ্বীপ: সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে আলাউদ্দিন, ২ নম্বরে মোহাম্মদ সাখাওয়াত, ৩ নম্বরে শাহাদাত বিল্লাহ খান, ৪ নম্বরে মোহাম্মদ জামাল উদ্দিন, ৫ নম্বরে মোসাদ্দেক রহমান, ৬ নম্বরে সালাহউদ্দিন, ৭ নম্বরে দেলোয়ার হোসেন, ৮ নম্বরে মোবারক মাহমুদ ও ৯ নম্বরে মাঈন উদ্দিন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে সুরমা বেগম, ২ নম্বরে কুলসুমা আক্তার ও ৩ নম্বরে সালমা বেগম।
খাগড়াছড়ি: সাধারণ কাউন্সিলর পদে (ওয়ার্ডভিত্তিক) ১ নম্বরে অতীশ চাকমা, ২ নম্বরে মো. মাসুম রানা, ৩ নম্বরে মো. শাহ আলম, ৪ নম্বরে জাফর আহমেদ, ৫ নম্বরে মো. আবদুল মজিদ, ৬ নম্বরে মো. আনোয়ার হোসেন, ৭ নম্বরে মংরে মারমা, ৮ নম্বরে পরিমল দেবনাথ ও ৯ নম্বর ওয়ার্ডে মো. মাসুদুল হক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে সালেহা রহমান, ২ নম্বরে শাহিদা আক্তার ও ৩ নম্বরে সুইনাচিং মারমা।
মাটিরাঙ্গা: সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে এমরান হোসেন, ২ নম্বরে মোহাম্মদ আলী, ৩ নম্বরে আলাউদ্দিন, ৪ নম্বরে মো. মোস্তফা, ৫ নম্বরে মো. আলী, ৬ নম্বরে শহীদুল ইসলাম, ৭ নম্বরে আবুল হাশেম ভূঁইয়া, ৮ নম্বরে মো. সোহেল ও ৯ নম্বর ওয়ার্ডে মো. খালেক নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে মায়না বেগম, ২ নম্বরে মনোয়ারা বেগম ও ৩ নম্বর ওয়ার্ডে জয়নাব বিবি।
রাঙামাটি: সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে মো. হেলাল উদ্দিন, ২ নম্বরে মো. করিম আকবর, ৩ নম্বরে পুলক দে, ৪ নম্বরে মো. মিজানুর রহমান, ৫ নম্বরে বাচিং মারমা, ৬ নম্বরে রবি মোহন চাকমা, ৭ নম্বরে জামাল উদ্দিন, ৮ নম্বরে কালায়ন চাকমা ও ৯ নম্বরে মো. বিল্লাল হোসেন। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে রূপসী দাশ গুপ্ত, ২ নম্বরে সোমা বেগম ও ৩ নম্বরে জুবাইতুন নাহার।
লামা : সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বরে ফরিদ মিয়া, ২ নম্বরে মোহাম্মদ হোসেন, ৩ নম্বরে মো. ফয়েজ উদ্দিন, ৪ নম্বরে মোহাম্মদ রফিক, ৫ নম্বরে আবদুস সালাম, ৬ নম্বরে জাকির হোসেন, ৭ নম্বরে কামাল উদ্দিন, ৮ নম্বরে মো. ইউসুফ আলী ও ৯ নম্বর ওয়ার্ডে হাবিব মিয়া নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে সাকেরা বেগম, ২ নম্বরে জ্যোৎস্ন্যা বেগম ও ৩ নম্বরে জাহানারা বেগম।
বান্দরবান : সাধারণ ওয়ার্ডে ১ নম্বরে আবু খায়ের, ২ নম্বরে মোহাম্মদ আলী, ৩ নম্বরে অজিত কান্তি দাশ, ৪ নম্বরে দীলিপ কুমার বড়ুয়া, ৫ নম্বরে থুই সিং প্রু লুবু, ৬ নম্বরে সৌরভ দাশ, ৭ নম্বরে শামসুল হক, ৮ নম্বরে হাবিবুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে আবুল কালাম নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ১ নম্বরে উজলা তঞ্চঙ্গ্যা, ২ নম্বরে সালেহা বেগম ও ৩ নম্বরে জোহরা চৌধুরী।