কাওসার আহমেদ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
সবকিছুর ঊর্ধ্বে মেষ নিজেকে একজন ভালো মানুষ, উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তিনি সব সময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনি সংখ্যা ৬-এর ঘরে থেকে লাভবান হবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ শিল্পী, সাহিত্যিক প্রমুখ ভূমিকায় এ সপ্তাহে দারুণ কাজ দেখাবেন। কাজেই প্রিয় বৃষ আত্মবিশ্বাস বজায় রেখে এগিয়ে চলুন। পেশা আপনার যাই-ই হোক।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুনের ব্যাংকে আছে অসাধারণ মনোবল। এই মনোবল দিয়ে মিথুন, আপনি যেকোনো কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। জয় হোক আপনার।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
নিজেকে নিজের মনের রাজা বলে ভাবুন। কিছুতেই ভেঙে পড়বেন না। আপনার সামনে আছে সফল সাতটি দিন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
বাতাস যতই বৈরী হোক প্রিয় সিংহ, অটল হয়ে দাঁড়ান। আপনার বর্তমান সংকট কেটে যাবে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আপনি পরিবর্তনের মুখে আছেন। শুভ পরিবর্তন। কাজেই মনের আনন্দ নিভে যেতে দেবেন না। সপ্তাহ শেষে আপনি জয়ী হবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
কন্যার মতো আপনারও শুভ পরিবর্তন যোগ আছে। আনন্দ ও কান্নায় একই রকম থাকুন। পরিবর্তনকে বরণ করে নিন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিকের জীবনের নাটকীয়তা যেন অনন্ত। যেকোনো অবস্থায় অবিচল থাকুন। পূর্ণাঙ্গ সাফল্য আপনার প্রাপ্য।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আপনার বাতাস কখনো প্রবল, কখনো নিস্তেজ। দুই রকম অবস্থায়ই বিজয় নিশান উড়িয়ে যান। জয় হোক আপনার।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
এ সপ্তাহে মকর তার কর্মক্ষেত্রে বিদ্যুতের মতো ঝলসে উঠবে। কে তাকে ঠেকায়!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনার সপ্তাহ কাটবে মাঝামাঝি রকমের। তবুও তাতে খুশির আলামত দেখা যায়।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে মীন হিসেবে আপনার দিনগুলো কাটবে নানা ব্যস্ততায়। আর আমি বলি ব্যস্ততা মানে সাফল্য। জয় হোক আপনার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী