কাওসার আহমেদ চৌধুরীর চোখে কেমন যাবে ২০১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখলেন তো, মায়া-র বিশেষজ্ঞরা অঙ্কে কী বিশাল এক গোল্লা পেলেন। এবার আমার অঙ্কগুলো পড়ে দেখুন, আমি তো পৃথিবী ধ্বংসের বিষয়ে কিছু বলছি না। আমি শুধু বলব ২০১৩ সালটা গুঁতাগাঁতা খেয়ে আপনার কেমন কাটবে।২০১৩ সালে বাংলাদেশের অবস্থাআমি দীর্ঘ গবেষণায় এই প্রথম আলোতে ২০০৪ খ্রিষ্টাব্দে দেখিয়েছিলাম যে সংখ্যা ৭ হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে শুভ। সেই হিসেবে ২০১৩-তে আমরা সংখ্যা ৬-এর মধ্যে আছি (২০১৩=২+০+১+৩=৬), অর্থাৎ এখন বড় একটা সফল বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আমি ২০০৫ সাল থেকে বাংলাদেশের ক্রমিক অর্থনৈতিক উন্নতির ভবিষ্যদ্বাণী করে যাচ্ছি আর লোকের গালাগালি শুনছি। কিন্তু এখন দেখুন বাংলাদেশ শত বাধার মধ্যেও উন্নতির দিকে যাচ্ছে কি না। তাহলে ২০১৩ সালেও আগের মতোই বেশ কিছু অস্থির সময়ের মধ্য দিয়ে আমাদের চলতে হবে। তবুও প্রতিটি জাতীয় অনুষ্ঠানে, প্রতিটি পালা-পার্বণে জাতি-ধর্ম-দল-মতনির্বিশেষে সবার মুখে থাকবে হাসি। কোনো কষ্টই স্থায়ী হবে না। এখন আপনি নিজের মনকে সেভাবে প্রস্তুত করুন। আপনি ভালো কাজ করলে, আপনি ভালো থাকলে, দেশ ভালো থাকবে। ২০১৩ অতিক্রম করতে করতে বাংলাদেশ যেতে থাকবে উজ্জ্বল আলোর দিকে।শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা: তাঁর শুভ জন্মসংখ্যা ৪, তাঁর রাশি কন্যা। সংখ্যা ৪-এর সঙ্গে জড়িত রয়েছে নেতৃত্ব, ঐশ্বর্য ও সাংগঠনিক দক্ষতা। ২০১৩ সালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনে যে কঠিন একটা ব্যস্ত সময় যাবে—সেটা তো জ্যোতিষী না হয়েও বলা যায়। তবে, প্রধানমন্ত্রীর জন্য আশার কথা এই যে শেষ পর্যন্ত তিনি বেশ শক্তভাবেই দেশের হাল ধরতে পারবেন। মানসিক শক্তির ওপর চাপ একটু পড়বে, তবে সমর্থকদের সহায়তা এই চাপ কমাতে সাহায্য করবে। বছরের শুরুতে ও শেষ ভাগে স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন হতে পারে। ২০১৩ সালে তাঁর দুটি বিদেশ সফর অত্যন্ত গুরুত্ব বহন করবে। আন্তর্জাতিক স্বীকৃতি প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অনেক পেয়েছেন। আরও কিছু পাওয়ার পথে থাকবেন। বাংলাদেশের শুভ সংখ্যা ৭-এর সঙ্গে শেখ হাসিনার শুভ সংখ্যা ৪ যোগ করলে আমরা যোগফল পাই ২ (৭+৪=১১, ১+১=২)। এই ২ সংখ্যাটি অসাধারণ একটি শুভ সংখ্যা। ২ সংখ্যার আওতায় যখন যিনি আসবেন তখন ভাগ্য তাঁকে দারুণ সহায়তা করবে। এভাবে সার্বিক বিশ্লেষণে আমরা অনায়াসে বলতে পারি ২০১৩ সালটি শেখ হাসিনার জীবনে একটি উল্লেখযোগ্য বর্ষ হিসেবে চিহ্নিত থাকবে। খালেদা জিয়াবিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া: তাঁর শুভ জন্মসংখ্যা ৬, তাঁর রাশি সিংহ। এটা একটা লক্ষণীয় বিষয় যে ২০১৩ যোগ করলে আমরা পাই ৬, যা খালেদা জিয়ার জন্মসংখ্যা। যেহেতু তিনি এই বছরে তাঁর নিজস্ব জন্মসংখ্যার ঘরে প্রবেশ করছেন সেহেতু বছরটি তাঁর জন্য সর্বোচ্চ তাৎপর্য বয়ে আনবে। ২০১৩ সালে কিছু কিছু বিষয়ে তাঁর মনের ভাব হালকা হয়ে আসবে। তা যখন হবে তখন তিনি রাজনীতিতে নিজস্ব শক্তি আরও অনেক গুণ সংহত করতে পারবেন। জনগুরুত্বপূর্ণ দাবিগুলোতে নেতৃত্ব দেওয়ার ফলে জনগণের মধ্যে তাঁর প্রতি আস্থা বৃদ্ধি পাবে। এ বছর তিনি কিছু নতুন ধরনের রাজনৈতিক কৌশল গ্রহণ করতে পারেন। এই কৌশলগুলো তাঁর রাজনৈতিক জীবনকে আরও সমৃদ্ধ করবে, আগামীর সম্ভাবনা উজ্জ্বল করে তুলবে। ২০১৩-তে খালেদা জিয়ার স্বাস্থ্য ভালোই থাকবে। যেহেতু আগামী সালের যোগফল ৬, যা খালেদা জিয়ার শুভ সংখ্যা, তাই এ বছরের অর্জনগুলোয় তাঁকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। ক্রিকেট খেলায় বলটা একটা সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও হাতে রাখতেই হয়, তা না হলে উইকেট পাওয়া যায় না। সব মিলিয়ে আমরা নিঃসন্দেহে বলতে পারি, ২০১৩ সালে বিরোধীদলীয় নেত্রীর জয়জয়কার শোনা যাবে। রাজ্জাক২০১৩-তে আমরা এক নতুন নায়করাজ রাজ্জাককে দেখব। ববিতাআপনি নতুন করে আন্তর্জাতিক পর্দায় আসার সুযোগ পেতে পারেন। আপনি দেখবেন, সুযোগটা নেওয়া যায় কি না। মুহম্মদ জাফর ইকবালএ বছর আপনি হাতের ব্যায়ামের ওপর জোর দিন। প্রচুর হাত নাড়াতে হবে এবং ভারী ভারী পুরস্কার উঠাতে হবে। সুবর্ণা মুস্তাফারিটার্ন অব দ্য ড্রাগন ধরনের অনেক ছবি আমরা দেখি, ২০১৩ সালে আমরা দেখব সুবর্ণা মুস্তাফার ফিরে আসা। ফিরে তিনি ইতিমধ্যে এসেছেন, তবে ২০১৩ সালে তিনি শিল্পচর্চায় অসাধারণ কাজ করে সবাইকে চমকে দেবেন। শাকিব খান ২০১৩ সালে পয়সার চেয়ে আপনার চোখ বেশি যাবে ভালো কাজের দিকে। আপনার আশা পূর্ণ হবে। জয়া আহসানমোমেন্টাম বোঝেন তো?—একটা ভারী সাফল্যের ভরশক্তিতে আপনার ট্রেন ২০১৩ সালে বিরতিহীন যাত্রায় থাকবে। সাফল্য+সাফল্য!মৌসুমী২০১৩-তে অভিনেত্রী হিসেবে আপনি যথাস্থানে থাকবেন তো বটেই উপরন্তু অনেক সম্মানজনক সামাজিক কাজকর্মে জড়িত হবেন। অপু বিশ্বাসআপনাকে তো দেখছি থামানোই মুশকিল। শুটিংয়ের ফাঁকে, একটু যে বসেন—সেটাই আপনার একমাত্র বিশ্রাম। ২০১৩ সাল এভাবেই চলবে। মোস্তফা সরয়ার ফারুকীআপনার ভাগ্যটা যে কোথায় লুকিয়ে ছিল আজকের বাংলাদেশে তা একটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০১৩-তে আপনার বাম্পার ফলন হবে।মোশাররফ করিমআপনার কাছে মনে হয় আমার কিছু ফি পাওনা ছিল, মনে করে দেখবেন। ফিটা দিয়ে যাবেন, ভালো ভালো আরও অনেক কথা বলব। ২০১৩ সালে আপনি পেছনে তাকিয়ে দেখবেন, অনেক বাঘা বাঘা অভিনেতা, অনেক পেছন থেকে আপনাকে তাড়া করছেন। সাকিব আল হাসান কী আর বলব রে ভাই, নেগেটিভ কিছু বললে তো ব্যাট নিয়ে মারতে আসবেন, তবে না ২০১২-তেই আপনি একটি মহামূল্যবান উইকেট পেয়েছেন (বিয়ে)। শিশির হলেও ওজন কিন্তু হালকা নয়। দেখবেন, শিশিরের ভারে যেন স্টেডিয়ামের ঘাসে শুয়ে না পড়েন। ২০১৩ সাল আপনার জন্য নতুন সাফল্য বয়ে নিয়ে আসবে। তামিম ইকবাল২০১৩ সাল আপনার ঘাটতি পোষানোর বছর। ২০১২ পর্যন্ত যা কিছু পেয়েছেন, পেয়েছেন। এখন শুধু নতুন নতুন পাওয়া।হাবিব ওয়াহিদ ভ্রমণের পরিকল্পনা থাকলে বাতিল করে দিন। আপনার ইচ্ছা হলে যান, তবে সব সময় বাড়ির সঙ্গে যোগাযোগ রাখবেন। মহা আনন্দে কাটবে ২০১৩ সাল।ন্যান্সি২০১৩ সাল আপনার আরও একটি মাইলফলক রচনা করবে। কোনো বিষয়ে মন খারাপ করবেন না। সাফল্যের আনন্দে থাকবেন।