কাকতাড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগানে চাকরির নিযুক্তি পেয়ে প্রফুল্ল কাকতাড়ুয়া উৎসব উদ্যাপন করতে ডাকল অতিথিদের। পাশ দিয়ে উড়ে যাওয়া পাখিদের উদ্দেশে হাত নাড়ায় সে আন্তরিকভাবে, নিমন্ত্রণ জানায় বাগানে নেমে এসে প্রাণ-মন ভরে ভূরিভোজন করতে। কিন্তু পাখিগুলো কেন জানি ভয় পেয়ে সরে সরে যায়, তারপর দ্রুত পাখা ঝাপটিয়ে উড়াল দেয় দূরে।

এদিকে কাকতাড়ুয়া হাত নেড়ে ডাকতেই থাকে তাদের। মনটা বড্ড খারাপ হয়ে যায় তার। তার আনন্দের অংশীদার হতে চায় না কেউই।