কাকাতুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়ার সবচেয়ে ছোট কাকাতুয়ার দেখা মেলে পশ্চিম ইকুয়েডর ও পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে। কাকাতুয়ার এই প্রজাতিটির নাম প্যাসিফিক প্যারোলেটস। দৈর্ঘ্যে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে খুদে এই পাখিগুলো। হালকা সবুজাভ প্যাসিফিক প্যারোলেটসদের পেছন দিকটায় উজ্জ্বল নীল রঙা সরু রেখার টান। আর ছেলে-পাখিগুলোর চোখের নিচে নীলচে একটা রেখা চোখে পড়ে, যা মেয়ে-পাখিদের থাকে না। তাই ছেলে-পাখিগুলো মেয়েদের তুলনায় একটু বেশি আকর্ষণীয়। একেকটা প্যাসিফিক প্যারোলেটস ২০ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে। আর তাই ২৮ থেকে ৩২ গ্রাম ওজনের এই পাখিগুলো পোষা পাখির জগতে ব্যাপক জনপ্রিয়।লংগেস্ট লিস্ট অবলম্বনে