কাগজবিহীন ভর্তির সমাদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া মুঠোফোনে ভর্তির প্রক্রিয়ার সফলতা সমাদৃত হয়েছে দেশের সীমানা ছাড়িয়েও। অর্জিত হয়েছে এমবিলিয়নথ্ সাউথ এশিয়ান অ্যাওয়ার্ড ২০১০।ভারত সরকারের তথ্যপ্রযুক্তি দপ্তর ও দিল্লিভিত্তিক ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে এ পুরস্কার প্রবর্তন করে। গত ২৩ জুলাই নয়াদিল্লিতে সাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ভারতের তথ্যপ্রযুক্তিবিদ ও এমবিলিয়নথ্ চেয়ারম্যান ওসামা মানজারের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরুণ তিন শিক্ষক আবু আউয়াল মো. শোয়েব, শহীদুল ইসলাম সুমন ও রুহুল আমীন সজিব। তাঁদের সঙ্গে ছিলেন ভতির্র প্রক্রিয়ার কাজে সম্পৃক্ত থাকা ওই বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন মিশু। বিশ্ববিদ্যালয়ে তাঁদের দপ্তরে ‘১০ মিনিট...’ সময় চেয়ে তিনজনকে একসঙ্গে করায় কিছুক্ষণের জন্য কথামালায় মুখর হয়েছিলেন তাঁরা তিনজন। একসময় বিশ্ববিদ্যালয়ের সহপাঠী হওয়ার সুবাদে প্রশ্নের জবাব একজন নয়, তিনজন মিলেই দিচ্ছিলেন। তারুণ্যের উচ্ছ্বাস ঝরছিল তাঁদের কথায়।: যাওয়ার সময় ভাবনায় কী ছিল? : বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দিয়ে মনোনয়ন পাওয়াটাই সেখানে যথেষ্ট ব্যাপার ছিল। বাংলাদেশ থেকে মাত্র দুটো মনোনয়ন, পাশাপাশি ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো তো ছিলই। তাই স্বাভাবিকভাবে ভাবখানা ছিল ‘যাই, ঘুরে-ফিরে-দেখে আসি ধরনের!’: তারপর?: ‘দেখলাম— বাঘা বাঘা সব কোম্পানির সঙ্গে রীতিমতো ফাইট চলছে। অনুষ্ঠানে আকার-ইঙ্গিতে সমাদর দেখে অনুমান হলো কিছু একটা হতে চলেছে। সকাল ১০টার অনুষ্ঠান গড়াল সন্ধ্যা পর্যন্ত। একপর্যায়ে এল সে ঘোষণা—দক্ষিণ এশিয়ার কোটি মানুষের স্বীকৃতিখ্যাত পুরস্কার। ২৫০টি মনোনয়নের মধ্যে ১২১, অতঃপর ২৩ এবং শেষে ১২টিতে স্থান লাভ করে এমবিলিয়নথ্ সাউথ এশিয়ান অ্যাওয়ার্ড ২০১০ লাভ। এ প্রাপ্তির পর বোঝা গেল অসাধারণ একটা অর্জন হলো। কাগজবিহীন উদ্যোগ, কাগজবিহীন যোগাযোগ। নতুন একটা কর্মযজ্ঞ দেশের বাইরে গিয়ে অপার বিস্ময়ে সমাদৃত হলো! অ্যাওয়ার্ড নিয়ে একের পর এক জিজ্ঞাসার জবাব দিতে দিতে তো আমরা কাহিল ছিলাম।’: কেমন সে বিস্ময়-সমাদর?: ‘আমরাও জবাব দিয়েছিল সবিস্তারে। আমাদের মুঠোফোনে ভর্তি শুরুর প্রথম উদ্দেশ্য ছিল ভোগান্তি দূর। সফল হলাম আমরা। ভোগান্তি দূর হলো। এ ভর্তির প্রক্রিয়া তাঁদের বিবেচনায় প্রচার পেল কাগজবিহীন ভর্তি নামে...কাগজবিহীন ভর্তি কার্যক্রমের স্বীকৃতি এখন বিশ্ব মনোনয়নের দোরগোড়ায়। আমরা এখন লড়ব দক্ষিণ এশিয়া ছাড়িয়ে বিশ্বব্যাপী ওই প্রতিযোগিতায়।’: এ প্রাপ্তির প্রতিক্রিয়া এখন কেমন?: ‘আনন্দেরও, আবার বেদনারও! আনন্দটা আকাশছোঁয়া। ই-যুগ ছাপিয়ে এম যুগে পদার্পনের। আনন্দ এ জন্য যে আমাদের কাজটি দেশের সীমানা ছাড়িয়ে সমাদৃত হলো। আর ওপর পিঠে বেদনা ওই আকাশছোঁয়া আনন্দটাকে মাঝেমধ্যে ঢেকে দেয়। কারণ, আমরা চেয়েছিলাম এ উদ্যোগ এবার থেকে দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিতে। কিন্তু তা আর হলো না! তবু আমরা আমাদের উদ্যোগ নিয়ে এগিয়ে যাব।’কথা প্রসঙ্গে তাঁরা তিনজন জানিয়ে দেন, এমবিলিয়নথ্ সাউথ এশিয়ান অ্যাওয়ার্ড ২০১০-এর কান্ট্রি ওয়াইজ ফাইনালিস্ট তালিকায় আছে কেবল ভারত আর বাংলাদেশ। ভারত ১৬টি এব্ং বাংলাদেশ দুটি উদ্যোগ নিয়ে লড়বে বিশ্ব প্রতিযোগিতায়। এম গভর্নেন্স কোটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুঠোফোন ভর্তির প্রক্রিয়াটি ‘পেপারলেস অ্যাডমিশন সিস্টেম’ হিসেবে। আর এমবিজনেস অ্যান্ড কমার্স কোটায় বিজয়ী হয়েছে ‘বিজনেস এক্সপ্রেস-বাংলাদেশ’। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুঠোফোনে ভর্তিপ্রক্রিয়ার পুরো কার্যক্রমে প্রণোদনার প্রধান ব্যক্তি দেশের জনপ্রিয় লেখক-কলামিস্ট মুহম্মদ জাফর ইকবাল। ‘এমবিলিয়নথ্ সাউথ এশিয়ান অ্যাওয়ার্ড ২০১০’ প্রাপ্তির সূত্র ধরে কথা হয় তাঁর সঙ্গে। মুহম্মদ জাফর ইকবাল প্রতিক্রিয়ায় বলেন, ‘একটি উদ্যোগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় প্রেরণা। এমবিলিয়নথ্ স্বীকৃতির মধ্যে কোটি মানুষের মন জয়ের একটা ব্যাপার আছে। বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে এ পুরস্কার লাভ একটা বড় অর্জন। বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের ও আনন্দের।’