কাগজের উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজ দিয়ে বানানো উড়োজাহাজ কে ওড়ায়নি! কদিন আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের পিমা এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামেও একটা কাগজের উড়োজাহাজ ওড়ানো হলো। এর নাম রাখা হয়েছে আরটুরোস ডেজার্ট ইগল। এর ওজন ৮০০ পাউন্ড। দুই ডানার দৈর্ঘ্য ৪৫ ফুট। ঘণ্টায় ৯৮ মাইল বেগে ছুটতে পারে এই উড়োজাহাজ। গত মঙ্গলবার এই উড়োজাহাজ শূন্যে ভেসেছিল ছয় সেকেন্ড, উড়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ৭০০ ফুট ওপরে! বলা হচ্ছে, দুনিয়ার সবচেয়ে বড় কাগজের উড়োজাহাজ এটি। রিপলিস বিলিভ ইট অর নট