কাগতিয়া কামিল মাদ্রাসার শতভাগ সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১১ সালের দাখিল পরীক্ষায় রাউজানের কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। এ মাদ্রাসার ৩৭ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।শতভাগ পাস করায় এ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা খুশি। শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও নিয়মিত পাঠদানের ফলে ভালো ফলাফল এসেছে বলে মনে করেন অভিভাবকেরা। বিজ্ঞপ্তি।