কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার সার্বিক শিক্ষার অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল। ১৫ এপ্রিল পরিদর্শন শেষে প্রতিনিধিদলকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব শাব্বির মোমতাজি।
মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সহকারী রেজিস্ট্রার এম আবু হানিফা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর। এর আগে প্রতিনিধিদল মাদ্রাসার একাডেমিক ভবন, শ্রেণিকক্ষ, কম্পিউটার বিভাগ ও পাঠাগার ঘুরে দেখেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিজ্ঞপ্তি।