প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমেই সাফ সাফ জানিয়ে দিই, আপনি যদি কিছু গোপন রাখতে চান, এ বাড়ি আপনার জন্য নয়! শোবার ঘর থেকে শুরু করে রান্নাঘর, বসারঘর এমনকি বাথরুম পর্যন্ত, কোথাও যে একটু ঘাপটি মেরে বসে থাকবেন, সে উপায় নেই! বাড়ির ভেতর আপনি কোথায় কী করছেন, দিব্যি সদর দরজার বাইরে দাঁড়িয়েও দেখা যাবে! অদ্ভুত এই কাচঘরগুলোর নকশা করেছেন স্থপতি কার্লো স্যানটামব্রোগ। বাড়ির মেঝে আর দেয়ালই নয়, আসবাবও কাচের তৈরি। পুরো বাড়িতে শুধু বিছানার তোশক আর বালিশ, এই দুই-ই রেহাই পেয়েছে কাচের দাপট থেকে। কার্লো বলছেন, কাচ দিয়ে এমনিভাবে সাধারণ তিন বেডরুমের একটি বাসা বানাতে হলে আপনাকে গুনতে হবে চার লাখ ইউরো! পুরো বাড়িটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কী পরিমাণ ঝক্কি পোহাতে হতে পারে—এমন প্রশ্নে কার্লো মুচকি হাসলেও, আমাদের কিন্তু ভেবেই কপালে ঘাম জমে গেছে! —ডেইলি মেইল