কাচালং কলেজে নবীনবরণ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং ডিগ্রি কলেজে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ও প্যানেল মেয়র মো. আবদুল শুক্কুর মিয়া।
বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, কাচালং কলেজের পরিচালনা পরিষদের সাবেক সদস্য মো. আজিজুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ সব শিক্ষায় পারদর্শী হয়ে দেশের মানবসম্পদে পরিণত হতে হবে।