কাচালং কলেজে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) উদ্যোগে কাচালং ডিগ্রি কলেজে নবীনবরণ ও শাখা সম্মেলন ২৭ অক্টোবর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কলেজ শাখার সভাপতি নিউটন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সদস্য সুদর্শন চাকমা। বক্তব্য দেন জনসংহতি সমিতির (এমএন লারমা) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমা, রাঙামাটি জেলা কমিটির সভাপতি সুরেশ কান্তি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি শতসিদ্ধি চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জেসি চাকমা, উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমেধ চাকমা, দীঘিনালা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রাজ্যময় চাকমা, কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজেস চাকমা প্রমুখ।
সভা শেষে কলেজ শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রুপেশ চাকমা সভাপতি, নয়ন চাকমা সাধারণ সম্পাদক ও সুশান্ত চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।