প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা কাচালং ডিগ্রি কলেজে পাহাড়ি ছাত্রপরিষদের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান ১৫ নভেম্বর কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রিয়দর্শী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা। বক্তব্য দেন জনসংহতি সমিতি জেএসএস এম এন লারমার দলের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমাান চাকমা, যুব সমিতির সভাপতি জ্যোসি চাকমা, পাহাড়ি ছাত্রপরিষদের সভাপতি অমর শান্তি চাকমা, কলেজছাত্র সুভাশীষ চাকমা, সুরেশ কান্তি চাকমা, জুনান চাকমা প্রমুখ। আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।