কাচালং কলেজে পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা কাচালং ডিগ্রি কলেজে নবীনবরণ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর কলেজ মিলনায়তনে আয়োজিত সম্মেলন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মবীর চাকমা।

এতে সভাপতিত্ব করেন, কাচালং কলেজ শাখার পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জগদীশ চাকমা।

বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) জেলা কমিটির সহসভাপতি রাজেন্দ্র লাল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি শতসিদ্ধি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শান্ত চাকমা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমর সিং চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি রূপম চাকমা প্রমুখ।

পরে পাহাড়ি ছাত্র পরিষদ কাচালং ডিগ্রি কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়।

১৭ সদস্যবিশিষ্ট কমিটিতে জগদীশ চাকমা সভাপতি, শ্যামল ধন চাকমা সাধারণ সম্পাদক ও শুভাশীষ চাকমা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

�্ঠ5�� ��] d টুর্নামেন্টের ফাইনাল খেলা।