কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ভবন উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সদস্য মো. আলী হোসেন। বক্তব্য দেন কাচালং কলেজের উপাধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, কাচালং মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, পরিচালনা কমিটি সাবেক সভাপতি মো. আজিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্র সেন চাকমা, পরিচালনা কমিটির সদস্য মো. আশিকুর রহমান প্রমুখ।