কাজ দিল ক্লাবভিত্তিক শ্রেণীকার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজেরা তুজ বিশ্ববিদ্যালয় কলেজে পাসের হার ৮৭ ভাগ। এক হাজার ১৬০ জনের মধ্যে পাস করেছেন ৯৬৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। শিক্ষা বোর্ডের পাসের হার যেখানে ৭২ দশমিক ৬৫, সেখানে এ কলেজের পাসের হার ৮৭ ভাগ। এ সাফল্যে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দিত। তাঁদের সঙ্গে রং ও জরি ছিটিয়ে আনন্দে শামিল হয়েছেন এলাকাবাসীও। মানবিক বিভাগের নিপা আকতার ও বাণিজ্য বিভাগের কায়সার পারভেজ চৌধুরী জানান, ‘আমাদের ক্যাম্পাসে রাজনীতি নেই। নিয়মিত ক্লাস হয়, কড়াকড়ি করা হয় উপস্থিতি নিয়ে। তাই ভালো ফল পেয়েছি।’ কলেজ অধ্যক্ষ মো. দবির উদ্দিন খান সাফল্যের পেছনে ক্লাবভিত্তিক শ্রেণীকার্যক্রমের কথা বললেন। ‘ভর্তির পর এক শিক্ষকের তত্ত্বাবধানে ৩০ জন করে ছাত্র নিয়ে ক্লাব করে চালানো হয় শ্রেণীকার্যক্রম। এটি খুবই ফলপ্রসূ হয়েছে।’ বললেন তিনি।পরিচালনা কমিটির সদস্য মাতবর আব্দুল মোমেন বললেন, ‘আমাদের ভূমিকা সামান্য, শিক্ষকদের পরিশ্রমেই ভালো ফল এসেছে।’