কাজটা যখন বিমা নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক যুগে মানুষ বিভিন্ন পেশার দিকে ঝুঁকছে। মানুষ বাড়ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। আর এই প্রতিযোগিতার বাজারে নিজের পেশাজীবন গড়তে পারেন বিমা প্রতিনিধি হিসেবে।শুরুটা ১৯৯৭ সালে, নূর আলম সিদ্দিক সবেমাত্র নোয়াখালীর স্থানীয় সরকারি খলিলুর রহমান ডিগ্রি কলেজ থেকে বিএসি পাস করেছেন। মধ্যবিত্ত পরিবারের সন্তান নূর আলমের জন্য এটাই সময়, কর্মক্ষেত্রে প্রবেশের। চলে আসেন ঢাকায়, ভর্তি হন ঢাকা কলেজে স্নাতকোত্তর শ্রেণীতে। পাশাপাশি নিজের খরচ চালাতেই বন্ধুর পরামর্শে যোগ দেন একটি বিমা প্রতিষ্ঠানে, বিমা প্রতিনিধি হিসেবে। শুরুর দিকে কাজটা বুঝতে কিছুটা সময় লাগলেও এখন বেশ ধাতস্ত হয়ে উঠেছেন তিনি। তবে পড়াশোনাটা কিন্তু থেমে থাকেনি। এরই ফাঁকে শেষ করেছেন নিজের পড়াশোনা। খলিলুর রহমানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শিখে গেছেন বিমার খুঁটিনাটি। ভালোবেসে ফেলেছেন এই পেশাকেও।বর্তমানে মালিবাগ রেলগেটে অবস্থিত আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির (অ্যালিকো) হাসিনা শাখায় ফিল্ড রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন। নিজের তো বটেই, পরিবারের সবাইকে নিয়ে বেশ সচ্ছল জীবন যাপন করছেন তিনি।শিক্ষাগত যোগ্যতাবিমা প্রতিনিধি হতে গেলে উচ্চশিক্ষার প্রয়োজন নেই। এইচএসসি বা স্নাতক ডিগ্রিধারী যে কেউ এই পেশায় যোগ দিতে পারেন। এমনটাই বললেন, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জয়েন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসিফ ইকবাল। তবে যাঁরা ডেস্কের কাজ করেন, তাঁদের জন্য উচ্চশিক্ষার দরকার পড়ে।যেসব গুণ থাকতে হবেনূর আলম বলেন, একজন বিমা প্রতিনিধির গুণ থাকতে হবে, তা হলো বাচনভঙ্গিতে শুদ্ধ ও সাবলীল হওয়া। মানুষকে কনভিন্স করা বা বোঝানোর ক্ষমতা। কেননা বিমায় রাখা সঞ্চয় মানুষের শেষ বয়সে কাজে আসে। সঞ্চয়ের এসব দিক মানুষকে বোঝাতে পারলেই সফল হওয়া যাবে। তবে মানুষকে মিথ্যা কথা দিয়ে না বুঝিয়ে সত্য কথা বলতে হবে। তাই হতে হবে সৎ, আদর্শবান, আত্মবিশ্বাস আর ধৈর্য সহকারে লেগে থাকা। একজন বিমা প্রতিনিধি নিজের ব্যক্তিত্ব দিয়েই তাঁর কাজ জয় করতে পারেন।ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রবিউল আউয়াল জানালেন, পেশা হিসেবে বিমা প্রতিনিধি পেশাটা চমৎকার। শুরুর দিকে কাজের সঙ্গে খাপখাওয়াতে কিছুটা সময় লাগলেও পরে কাজে ধাতস্থ হওয়া যায়।বিমা প্রতিনিধির কাজটাকে বলা যেতে পারে উন্নয়নমূলক কাজ আর এটা হলো সম্পর্কের উন্নয়ন। যে ব্যক্তির মানুষের সঙ্গে যোগাযোগ যত বেশী এবং মানুষকে বোঝানোর ক্ষমতা যার যত বেশি সে এই পেশায় তত ভালো করবে। কেননা, একজন মানুষকে কোনো কিছু বোঝানো সহজ বিষয় নয়। সততা আর নিষ্ঠা দিয়ে দ্রুত এ পেশায় উন্নতি করা সম্ভব। কাজের ধরনবিমা প্রতিনিধির কাজের ধরন দুটি। প্রথমত, বিমা বিক্রি করা, তা সে জীবনবিমাও হতে পারে আবার সাধারণ বিমাও হতে পারে,দ্বিতীয়ত, ডেস্কের কাজ। কেউ চাইলে পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে পারেন। কাজ শুরুর প্রথম দিকে ১০-১৫ দিনের একটি প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। প্রতিটি প্রতিষ্ঠান নিজ উদ্যোগে তাদের প্রতিনিধিদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এ ছাড়া যাঁরা মাঠপর্যায়ে কাজ করেন, তাঁদের একটা নির্দিষ্ট লক্ষ্য কীভাবে পূরণ করবেন, সে বিষয়েও শেখানো হয়। নূর আলম বলেন, একজন বিমা প্রতিনিধিকে দিনে অন্তত ১০ থেকে ১৫ জন মানুষের সঙ্গে কথা বলতে হয়। তিনি মনে করেন বিমা কোম্পানির সুনাম নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিনিধির সফলতা ওপর। কর্মক্ষেত্রে সুযোগ বর্তমানে আমাদের দেশে দেশি আর বিদেশি বিমা কোম্পানির সংখ্যা বেশ উল্লেখযোগ্য।একজন দক্ষ বিমাকারীর ওপর নির্ভর করে বিমা কোম্পানির সফলতা। তাই কোম্পানিগুলো চায় দক্ষ, উদ্যমী ও যোগ্যতাসম্পন্ন লোকদের প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে। আজকাল কেবল পুরুষই নয়, পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন বিমা প্রতিনিধি হিসেবে। এমনটাই বলেন, অ্যালিকোয় কর্মরত নীলিমা সুলতানা। তিনি আরও বলেন, আমি মনে করি, আত্মপ্রত্যয়ী যে কেউ পারে এই পেশায় সফল হতে।’প্রশিক্ষণবিমা প্রতিনিধি বিষয়ে প্রশিক্ষণ ও বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করতে পারেন বিমা প্রশিক্ষণ ইনস্টিটিউট, ৫৩ মহাখালী ঢাকা।