৪০০-এর ঘর পার করেছে মাসুদ রানা সিরিজ। তার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন এখন পা রেখেছেন ৭৩-এ। বইয়ের পাতার মাসুদ রানার মতোই চির নবীন এই ব্যক্তিত্ব এবারের সময়ের তারকা— আমার প্রথম ইশকুল—সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, ঢাকা। প্রথম লেখা পাণ্ডুলিপি—কুয়াশা সিরিজের বই,কুয়াশা-১।ছেলেবেলায় যা হতে চেয়েছিলাম—জলদি বড় হয়ে যেতে। বড়দের শাসনের নিগড় থেকে মুক্ত হতে।যে তিনটি জিনিস ছাড়া ঘর থেকে বের হই না—জামাকাপড়, জুতা, চশমাজেমস বন্ড নাকি মাসুদ রানা? — মাসুদ রানা! মাসুদ রানা!মাসুদ রানার সঙ্গে সত্যিই দেখা হলে —মাসুদ রানাকে বলতাম, ‘কী মিয়া, চিনবার পারো? তুমি সেই ২৮ রইয়া গেলা— আমি আইজ ৭৩! কী বুঝলা?’ মাসুদ রানার যোগ্য প্রতিদ্বন্দ্বী—দাতাকু হাইয়াতমাসুদ রানার প্রিয় নায়িকা—সোহানা চৌধুরীমাসুদ রানার সঙ্গে আমার যে দিকটি মিল—আমরা দুজনই ভদ্রলোক। অন্তত আমার তা-ই ধারণা।মাসুদ রানা সিরিজের প্রিয় বই—আই লাভ ইউ ম্যানআমি যাঁদের লেখার ভক্তঅ্যালিস্টেয়ার ম্যাকলিন, জ্যাক ডুব্রুল, উইলবার স্মিথ। দাবা খেলতে বসলে যার কথা মনে পড়ে—খেলি না। খেললে বাবার কথা মনে পড়ত।যার জন্য জীবনবাজি রাখতে রাজি—সন্তান।যেদিন মাসুদ রানা ও সোহানার বিয়ে হবে— সেদিনই পটল তুলবে রানা সিরিজ।আমার বঁড়শিতে ধরা সবচেয়ে বড় মাছ—কাতল মাছ, ২০ কেজি। ধানমন্ডি লেক থেকেপ্রিয় গানের কলি—বদলে যায়—গত কদিনের প্রিয়ইয়েহি উও জাগা হ্যায়, ইয়েহি উও ফিজাঁ হ্যায়, ইয়েহি পার কভি আপ হামসে মিলেথে— আশা ভোঁসলে। আমার জীবনের সবচেয়ে বড় পাগলামি—অপ্রস্তুত অবস্থায় বিয়ে করা। প্রিয় মুখ—সামিন, আমার নাতি। ইরিনা-নাতনি।