কাজী ইনামুল হক স্মরণে মুক্তিযুদ্ধ প্রজন্মের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরে আলম সিদ্দিকী। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এতে আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী।
আলোচনায় অংশ নেন এস এম লিয়াকত হোসেন, মো. আনোয়ার আজম, নুরুল ইসলাম সায়েম, কামাল উদ্দিন, মিলি চৌধুরী, আবদুল মালেক খান, সুপ্রিয় দাশ, ইমরান হোসেন, সঞ্জয় সেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কাজী ইনামুল হক দানু নীতি ও আদর্শের প্রশ্নে ছিলেন আপসহীন। তিনি মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি গণতান্ত্রিক অধিকার আদায়ে রাজপথের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন। তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধায় স্মরণ করবে। বিজ্ঞপ্তি।