কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গত ২৮ আগস্ট ডিসি পাহাড়ের নজরুল স্কয়ারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কবি নজরুল স্মৃতি রক্ষা পরিষদ চট্টগ্রামের সভাপতি মো. কামাল উদ্দিন।

বক্তব্য দেন ওসমান গণি সিকদার, জুয়েল বড়ুয়া, মো. জানে আলম, আনোয়ার হোসেন, খোরশেদ আলম, সালাহউদ্দিন, নুরুল আবছার, মমতাজ সর্দার, মাহমুদ হাসান, চিত্তরঞ্জন বর্মন, ফরিদুল আলম, মোজাফ্ফর আহমদ প্রমুখ। বক্তারা বলেন, এ ক্রান্তিকাল লগ্নে জাতীয় কবির কবিতার প্রতিটি অক্ষর আমাদের সমাজে প্রয়োজন হয়ে পড়েছে। বিজ্ঞপ্তি।