কাজী মো. সরোয়ার আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী ধলই ইউনিয়নের কাজীবাড়ি নিবাসী ও দৈনিক নয়া বাংলার জ্যেষ্ঠ নির্বাহী কাজী মো. সরোয়ার আলম (৫০) ২০ জানুয়ারি সকাল ছয়টায় ঢাকার জাপান-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন তাঁর জানাজা বাদ এশা স্থানীয় মসজিদের ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ভাই, আট বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে দুই যুগেরও বেশি সময় ধরে দৈনিক নয়া বাংলায় কাজ করেছেন তিনি। বিজ্ঞপ্তি।