ব্যান্ডশিল্পী ও সংগীত পরিচালক কাজী হাবলু। ছেলে কাজী আনানও সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। আজ এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা জানব। ১. যা খেতে পছন্দ করিকাজী হাবলু: বাঙালি খাবার। ভাত, মাছ, ডাল ও ভর্তা। বিশেষ করে, শুঁটকি ভর্তা বেশি পছন্দ। ছেলে: যেকোনো সুস্বাদু খাবার। এখন প্রিয় খাবারের তালিকায় আছে তেহারি ঘরের তেহারি ও হেলভেশিয়ার চিকেন। ২. রেগে গেলে যা করিকাজী হাবলু: চিৎকার-চেঁচামেচি করি। তবে আমার রাগ ১০ মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যায়। ছেলে: চিৎকার করি এবং মুঠোফোন ছুড়ে ভেঙে ফেলি।৩. অবসরেকাজী হাবলু: সিনেমা দেখি অথবা হারমোনিয়াম নিয়ে বসে যাই। ছেলে: গিটার বাজাই এবং টিভিতে সরাসরি কনসার্ট দেখি। ৪. যে পোশাক পছন্দ করিকাজী হাবলু: জিনস ও টি-শার্ট।ছেলে: পাঞ্জাবি এবং সঙ্গে উৎসবের ওপর নির্ভর করে জিনস অথবা পায়জামা। ৫. প্রযুক্তির ওপর যতটা নির্ভরশীলকাজী হাবলু: একদমই না। ছেলে: পুরোপুরি নির্ভরশীল। আমার স্টুডিও তো পুরোটাই ডিজিটাল।৬. বেড়াতে ভালো লাগেকাজী হাবলু: কক্সবাজার। বিশেষ করে, চট্টগ্রাম শহরটা খুব ভালো লাগে। আর ঢাকায় হাতিরঝিল।ছেলে: ঢাকার বাইরে যেকোনো খোলা জায়গা। ৭. দিনের শুরুতে যে কাজটা করিকাজী হাবলু: চা পান করি।ছেলে: বাবা-মার বাসা থেকে আমার বাসা একটু দূরে। তাই ঘুম থেকে উঠে আগে তাঁদের ফোন দিই। তারপর আমার পোষা দুই কুকুরের সঙ্গে কিছুটা সময় কাটাই। ৮. আমার প্রিয় গায়ককাজী হাবলু: মেহেদি হাসান, নূরজাহান, মাহমুদুন নবী ও আব্দুল জব্বার। ছেলে: নুসরাত ফতেহ আলী খান ও নূরজাহান।৯. প্রিয় বাদ্যযন্ত্রকাজী হাবলু: কঙ্গো।ছেলে: গিটার।সাক্ষাৎকার: মো. রুবেল