কাজের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিসাব আর ব্যবস্থাপনা নিয়ে এক পেশাসাইদ আরমানপুরোনো ধারায় হিসাব শাখা কোনো প্রতিষ্ঠানের শুধু লেনদেনের তথ্য লিখে রাখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হিসাববিজ্ঞানের জ্ঞান ও চর্চায় এসেছে ব্যাপকতা। বর্তমানে হিসাববিজ্ঞান আবার আর্থিক হিসাববিজ্ঞান (ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং), উৎপাদন-ব্যয় হিসাববিজ্ঞান (কস্ট অ্যাকাউন্টিং) এবং ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান (ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং) নামে তিনটি ধারায় বিভক্ত। অর্থ ব্যবস্থাপক বা হিসাব ব্যবস্থাপককে আধুনিক ব্যবসাপ্রতিষ্ঠানের বিনিয়োগ, সম্ভাব্য লাভ নির্ধারণ, উৎপাদনব্যয় নির্ধারণ, মানসম্পন্ন ব্যয়, মূল্য নির্ধারণ, অর্থ ব্যবস্থাপনা, বাজেট তৈরি, আয়-ব্যয় নির্ধারণ, পুঁজির (ক্যাপিটাল) বাজেট প্রভৃতি বিষয়ে স্পষ্ট তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হয়। ফলে বাড়ছে এ শাখায় পেশাদার লোকের চাহিদা। আর অর্থ ও হিসাব শাখায় দক্ষ পেশাজীবী তৈরি করছে ঢাকার দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস, বাংলাদেশ (আইসিএমএবি)। এ প্রতিষ্ঠানে কস্ট অ্যান্ড মানেজমেন্ট অ্যাকাউন্টস পড়ানো হয়।চাহিদা কেমন: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বিমাসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান, বহুজাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ইত্যাদি প্রায় সব প্রতিষ্ঠানই চায় তার অর্থ ও হিসাব শাখায় দক্ষ পেশাজীবী। তাই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের চাহিদা অনেক। আইসিএমএবির নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘চাকরির বাজারে দেশে ও বিদেশে সিএমএ ডিগ্রিধারীদের ব্যাপক চাহিদা আছে।’ তিনি আরও জানান, এ পর্যন্ত সিএমএ ডিগ্রি নিয়েছেন মাত্র এক হাজার। তাই সিএমএ ডিগ্রি অর্জন করলে কাউকে বসে থাকতে হবে না। বাংলাদেশের সিএমএ ডিগ্রিধারীদের ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে অনেক চাহিদা। এ পর্যন্ত দেড় শতাধিক পেশাজীবী পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে বলে জানা যায়।কোন কোন পদে চাকরি: সিএমএ পড়াশোনা করলে চাকরির নতুন সুযোগ সৃষ্টি হয়।সিএমএ ডিগ্রিধারীরা অর্থ ও হিসাব শাখার ভেতর ও বাইরে নানা পদে কাজ করেন। ব্যবস্থাপনা হিসাবরক্ষক, উৎপাদনব্যয় হিসাবরক্ষক, ব্যবসায় বিশ্লেষক, ব্যবস্থাপনা পরামর্শক বা উপদেষ্টা, প্রকল্পের ব্যবস্থাপক, আর্থিক ব্যবস্থাপক বা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা, ট্যাক্স পরামর্শক, উৎপাদনব্যয় অডিটর, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, মানবসম্পদ ব্যবস্থাপক, উদ্যোক্তা, প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে তাঁরা কাজ করতে পারেন।নতুন বিশ্ববাণিজ্যের এসব পদে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা দক্ষতার সঙ্গেই কাজ করতে পারেন। ভর্তির যোগ্যতা: সিএমএ পড়তে চাইলে আগ্রহীকে ন্যূনতম যেকোনো বিভাগ থেকে স্নাতক হতে হবে। তবে তিনটি পরীক্ষা মিলিয়ে কমপক্ষে ছয় পয়েন্ট অর্জন করতে হবে। তবে যাঁদের বাণিজ্যে স্নাতক (সম্মান), বিবিএ বা এমবিএ ডিগ্রি আছে, তাঁরা ভর্তি পরীক্ষা ছাড়াই সরাসরি ভর্তি হতে পারবেন বলে আইসিএমএবি সূত্রে জানা যায়। স্নাতক (পাস) কোর্সে প্রথম শ্রেণী থাকলেও সরাসরি ভর্তি হওয়া যাবে। ভর্তির প্রক্রিয়া: সম্প্রতি পত্রপত্রিকায় সিএমএ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহীরা ফরম সংগ্রহ করতে পারেন। আইসিএমএবিতে বছরে দুটি সেশনে ভর্তি করা হয়—জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর। এখন জুলাই-ডিসেম্বর সেশনের জন্য ভর্তি করা হচ্ছে। আবেদনপত্র ও প্রয়োজনীয় তথ্য আইসিএমএবি ঢাকা কেন্দ্রসহ অন্য সব কেন্দ্রে পাওয়া যাচ্ছে। কোর্স পদ্ধতি: সিএমএ কোর্সের মেয়াদকাল হচ্ছে দুই বছর ছয় মাস। নির্বাহী পরিচালক জানান, শিক্ষার্থীদের ছয় মাসে একটি লেভেল শেষ করতে হয়। মোট পাঁচটি লেভেল সম্পন্ন করতে হয়। লেভেলগুলো হচ্ছে ফাউন্ডেশন লেভেল, প্রফেশনাল লেভেল ১, ২, ৩ ও ৪। প্রতিটি লেভেলে একজন প্রার্থীকে চারটি বিষয় পড়তে হয়। সিএমএ কোর্সে ২০টি বিষয় পড়তে হবে শিক্ষার্থীকে। পড়াশোনার পদ্ধতি: সিএমএ কোর্সে দুটি পদ্ধতি চালু আছে। একটিকে বলা হয় কোচিং কোর্স, অন্যটি হচ্ছে করসপন্ডেন্স কোর্স। কোচিং কোর্সে যাঁরা ভর্তি হবেন, তাঁদের নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাস টেস্টসহ যাবতীয় কাজ নিয়মিত করতে হবে। কোচিং কোর্সের কোনো শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে ন্যূনতম ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে। আমিনুল ইসলাম জানান, করসপন্ডেন্স কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীকে নিয়মিত ক্লাস করতে হয় না। তবে তাঁকে নিয়মিত অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। কেউ চাইলে একসঙ্গে দুটি লেভেলের জন্য ভর্তি হতে পারবেন। কোনো লেভেলের সব বিষয়ে পাস না করলে পরবর্তী লেভেলের পরীক্ষা দিতে পারবেন না। প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বরের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। যেসব বিষয় পড়তে হয়: আইসিএমএবি নতুন পাঠক্রম অনুযায়ী ফাইন্ডেশন লেভেলে শিক্ষার্থীকে হিসাববিজ্ঞাননীতি, ব্যবসায় যোগাযোগ ও অফিস ব্যবস্থাপনা, কোয়ানটেটিভ কৌশল, ব্যবসায় অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য এ চারটি বিষয়ে পড়তে হবে। প্রফেশনাল লেভেল-১-এ পড়তে হবে ইন্টারমিডিয়েট ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, উৎপাদনব্যয় হিসাব, ব্যবস্থাপনা ও বিপণন ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি। প্রফেশনাল লেভেল-২-এর বিষয়গুলো হলো অ্যাডভান্সড ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং-১, ব্যবস্থাপনা হিসাব, বাণিজ্যিক ও শিল্প আইন, কর। প্রফেশনাল লেভেল-৩ ও ৪ অ্যাডভান্সড উৎপাদনব্যয় হিসাব, করপোরেট আইন, অডিটিং, আর্থিক ব্যবস্থাপন, ব্যবস্থাপনা অডিটিং, সাংগঠনিক ব্যবহার (ওবি), কৌশলগত ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় পড়তে হয়। সিএমএ শিক্ষার্থীকে প্রফেশনাল লেভেল-৩ ও ৪- এর মধ্যে ব্যবহারিক জ্ঞান আরও বাড়ানোর জন্য শিক্ষানবিশি করতে হয়। খরচাপাতি: প্রতিটি লেভেলের জন্য আলাদা আলাদা ভর্তি ফি নির্ধারণ করা আছে। ফাউন্ডেশন লেভেলে কোচিং ও করসপন্ডেন্স উভয় পদ্ধতির শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি ১৩ হাজার টাকা। কোচিং কোর্সে প্রফেশনাল লেভেল-১, ২, ৩ ও ৪-এ ভর্তি ফি যথাক্রমে ৬৫০০, ৪৫০০, ৪৮০০ ও ১০৮০০ টাকা। আর করসপন্ডেন্স কোর্সে ভর্তি ফি হচ্ছে ৭৫০০, ৫৩০০, ৬০০০ ও ১২১০০ টাকা। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রত্যেক প্রার্থীকে প্রতিটি বিষয়ের জন্য ২০০ টাকা ফি বাবদ দিতে হবে।প্রতিনিয়ত বাড়ছে ব্যবসা-বাণিজ্য। পৃথিবীজুড়ে নতুন নতুন ব্যবসাপ্রতিষ্ঠান আসছে। যেকোনো ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানে সিএমএ ডিগ্রিধারীর চাহিদা রয়েছে। তাই যাঁরা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে পেশা শুরু করতে চান, তাঁরা যোগাযোগ করতে পারেন আইসিএমএবিতে। সারা দেশে এর পাঁচটি কেন্দ্র রয়েছে। ঢাকা কেন্দ্র: আইসিএমএবি, আইসিএমএ ভবন, নীলক্ষেত, ঢাকা। ফোন: ৮৬১৯৬৪৯। চট্টগ্রাম কেন্দ্র: আইসিএমএবি, সিএমএ ভবন, প্লট-৪৩, রোড-২৭, সিডিএ আগ্রাবাদ আবাসিক এলাকা। ফোন: ০৩১-৭২৭৬৩৮। রাজশাহী কেন্দ্র: অধ্যাপক মদন মোহন, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফোন: ০৭২১-৭৫০০৪১-৪৯। খুলনা কেন্দ্র: অধ্যক্ষ, আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা। ফোন: ০৪১-৭২২৩৩৫।কুমিল্লা কেন্দ্র: অধ্যক্ষ, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা। ফোন: ০৮১-৬৮৪৬৩। সিএমএ পেশা, ভর্তি-প্রক্রিয়া, যোগ্যতা প্রভৃতি জানতে আপনারা সরাসরি এসব ঠিকানায় যোগাযোগ করতে পারেন। বিস্তারিত আরও তথ্য www.icmab.org.bd ঠিকানার ওয়েবসাইটে পাওয়া যাবে।বিক্রয় ব্যবস্থাপনায় কৌশলী হতে হবেকাজের খবর প্রতিবেদকবিক্রয় ব্যবস্থাপনায় লাগে কৌশল। বিক্রয়কর্মীকে হতে হয় কৌশলী। এ জন্য কিছু বিষয় জানা থাকতে হয়। এমন কিছু বিষয় আলোচনার জন্য ১৪ মে ঢাকায় চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবস ডট কম আয়োজিত এক কর্মশালার আয়োজন করা হয়। কৌশলগত বিক্রয় ব্যবস্থাপনা শিরোনামের এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন পারটেক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম আলী। করপোরেট, বহুজাতিক, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় ও বিপণন বিভাগের প্রথম, মধ্যম ও উচ্চপর্যায়ের প্রায় ৩০ জন কর্মকর্তা অংশ নেন এতে। যে বিষয়গুলো নিয়ে কে এম আলী আলোচনা করেন সেগুলো সংক্ষিপ্তভাবে নিচে দেওয়া হলো। বিক্রয় ও বিপণন: বিক্রয় বিপণনের একটা বিশেষ শাখা। তবে আধুনিক ব্যবসাপ্রতিষ্ঠানে বিভাগ দুটি একে ওপরের সঙ্গে অনেকটা যুদ্ধে লিপ্ত। এক বিভাগ চায় প্রতিষ্ঠানের কাছে তার গুরুত্ব বেশি থাকুক। তিনটি বিশেষ কারণে বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে—কাজের ধরন, অর্থ ও সংস্কৃতি। কৌশলগত বিক্রয় ব্যবস্থাপনা: বর্তমানে অনেক প্রতিষ্ঠানই তার পণ্য বা সেবা বিক্রয়ে কৌশলগত চর্চা করে না। প্রতিষ্ঠানগুলো দৈনন্দিন বিক্রয়ে একটা সন্তোষজনক সংখ্যা অর্জনে ব্যস্ত থাকে। আর এভাবেই নির্দেশনা দেওয়া হয় বিক্রেতা দলকে। ফলে তার প্রতিদিনের লক্ষ্য পূরণে মরিয়া হয়ে ছোটে। কিন্তু এ ধরনের বিক্রয়চর্চা প্রতিষ্ঠানের জন্য দীর্ঘ মেয়াদে ভালো ফল এনে দেয় না। দীর্ঘ মেয়াদে বাজারে টিকে থাকতে প্রতিষ্ঠানকে নিতে হবে কৌশলগত বিক্রয় ব্যবস্থাপনা। বিক্রয়কর্মী পরিচালনা: পুরো বিক্রয় ব্যবস্থাপনার মূল দায়িত্বটা থাকে বিক্রয়কর্মীদের ওপর। তাঁদের পরিচালনা করতে গিয়ে সংশ্লিষ্ট প্রধান নির্বাহীকে বুঝতে হবে তাঁর কর্মী প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ কতটুকু গ্রহণ করলেন, তিনি তাঁর দায়িত্বটা কীভাবে নিলেন এবং অনুভব করলেন, কীভাবে তিনি তাঁর দায়িত্ব পালন করছেন এবং ওই কর্মী কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন। এসব বুঝতে না পারলে বিক্রয়কর্মীকে পরিচালনা সুষ্ঠু হবে না। তবে বিক্রয়কর্মীর পরিচালনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কৌশল, মানবসম্পদের চাপ, নিজস্ব সংস্কৃতি, প্রতিযোগ সক্ষমতা, সময়চক্র বিন্যাস এবং পরিচালনা পরিবেশের ওপর নির্ভর করে। বিক্রয়কর্মী পরিচালনার দুটি ভিন্ন পদ্ধতি রয়েছে। এক. ফল অর্জন পরিচালনা পদ্ধতি (আউটকাম কন্ট্রোল সিস্টেম), দুই. সাংগঠনিক পরিচালনা পদ্ধতি (বিহেভিয়ার কন্ট্রোল সিস্টেম)। বিক্রয়কর্মীর দক্ষতা: বিক্রয়কর্মী বাজারের সুযোগটা কতটুকু নিতে পারবেন তা কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে। বিক্রয়কর্মীর দক্ষতায় যেসব বিষয় প্রভাব ফেলে সেগুলো হলো প্রতিষ্ঠানের গ্রাহকশ্রেণী, রাজস্ব, উৎপাদন ব্যয়, লভ্যাংশ, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এবং কর্মকর্তা-কর্মচারী। বিক্রয় বাড়ানোর কৌশল: বিক্রয় এখন আর শুধু শিল্প নয়। এটি একটি বিজ্ঞান। পণ্য বা সেবা বিক্রি বাড়াতে কতগুলো মূল বিষয় প্রাধান্য পাবে। এক. লক্ষ্য নির্ধারণ করে দেওয়া, দুই. বিক্রয়কর্মীকে সহযোগিতা করা ও এ ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া, তাঁদের দক্ষতা মূল্যায়ন করা, দুর্বলতা খোঁজা এবং বিক্রয়সংশ্লিষ্ট সব ধরনের সহায়তা করা, বিপণন, বিতরণ এবং গ্রাহক পছন্দের সেবা নিশ্চিত করা। প্রশিক্ষিত বিক্রয়কর্মী: বর্তমানে একজন সফল বিক্রয় ব্যবস্থাপকের অনেক গুণ থাকতে হবে। মনে রাখতে হবে, পুরো প্রতিষ্ঠানটি তাঁর ওপর ঝুলে থাকে। এসব বিবেচনায় বিক্রয়কর্মী বা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতে হয়। একজন প্রশিক্ষিত বিক্রয় ব্যবস্থাপকের দায়িত্ব হচ্ছে কোম্পানিকে নেতৃত্ব দেওয়া, বিক্রয়-প্রক্রিয়ায় বিশেষজ্ঞ হওয়া, সংগঠনের স্থপতি হিসেবে কাজ করা এবং প্রয়োজনে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া। প্রতিদিনের বিক্রয়ের বাইরে থেকে বিক্রয় পরিকল্পনা করাটাই হচ্ছে কৌশলগত বিক্রয় ব্যবস্থাপনা। বাজারে প্রতিযোগিতা অনেক। তাই টিকতে হলে অবশ্যই পণ্য বা সেবা বিক্রির ক্ষেত্রে সুকৌশলী হতে হবে পুরো প্রতিষ্ঠানকে।ইকেবানা বনসাই থেকে আয়বিপাশা রায়পত্রিকার পাতা খুললে আজকাল প্রায়ই চোখে পড়ে বিভিন্ন জায়গায় বনসাই ও ইকেবানা প্রদর্শনীর খবর। এই দুটি শিল্পের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে মানুষের। শুধু আগ্রহই নয়, অনেকের আয়ের উৎসে পরিণত হয়েছে বনসাই আর ইকেবানা।বনসাই ডিজাইনার নাজমুল হক জানান, মানুষ সব সময়ই প্রকৃতির কাছাকাছি থাকতে চায়। তাই সবুজহীন এই নগরে ঘরের ভেতর সবুজের ছোঁয়া আনতে এখন অনেকেই ঘরের ভেতর রাখছেন বনসাই। বাঙালির যেকোনো উৎসবে ফুলের ব্যবহার অপরিহার্য হয়ে দাঁড়ায়। আর ইকেবানা ফুল সাজানোর দারুণএকটি রীতি। এ রীতিতে ফুল সাজালে ফুলগুলো হয়ে ওঠে নান্দনিক শিল্পকর্ম। এ ছাড়া ইকেবানার ডালগুলো কাটা হয় বিশেষ পদ্ধতিতে। যে কারণে ফুলগুলো অনেকক্ষেত্রেই ১৫ থেকে ২০ দিন পর্যন্ত তাজা থাকে, এ কারণেই ইকেবানা বেশ জনপ্রিয় হয়ে উঠছে বলে জানালেন ইকেবানা শিল্পী ফারজানা গাজী।ইকেবানা ও বনসাই কী?ইকেবানা ও বনসাই দুটিই জাপানি শব্দ। বন শব্দের অর্থ ছোট পাত্র আর সাই শব্দের অর্থ গাছ। অর্থাৎ ছোট পাত্রে বিশেষ পদ্ধতিতে বড় আকৃতির গাছ সাজানোকে বলা হয় বনসাই। একইভাবে ইকে শব্দের অর্থ বাঁচানো এবং বানা শব্দের অর্থ ফুল। ফুলকে সুন্দরভাবে সাজিয়ে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার পদ্ধতিকে বলা হয় ইকেবানা।শখ থেকেই শুরুইকেবানা ও বনসাই—এই দুটি বিষয়ের চাহিদা রয়েছে আমাদের দেশে। তাই নিজের শখটুকুকে পুঁজি করে অনেকেই বের করছেন আয়ের পথ। দীর্ঘদিন যাবৎ পেশাদার হিসেবে ইকেবানা নিয়ে কাজ করছেন নাফিজ ইসলাম। তিনি জানান, ‘ইকেবানার ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েই আমি পেশাগতভাবে কাজ শুরু করি। এখন আমি বিভিন্ন করপোরেট অফিসেও ইকেবানা সরবরাহ করে থাকি। বাড়িতে বসেই সাত থেকে আট হাজার টাকা বিনিয়োগ করলে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় হয়।’ আজকাল শুধু বাড়িতে বা উৎসবেই নয়, বিভিন্ন বহুজাতিক অফিস, রেস্তোরাঁ, ব্যাংক, হাসপাতাল, শপিং কমপ্লেক্সে ফুল সাজিয়ে রাখা হয় ইকেবানা ধারায়। এসব প্রতিষ্ঠানে ফুল সাজিয়ে সরবরাহ করতে চাইলে প্রথমেই এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার জীবনবৃত্তান্ত এবং যেসব ডিজাইনে ইকেবানা সাজাতে পারেন সেসবের একটা অ্যালবাম জমা দিতে হবে। বাড়িতে বসেই আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বিভিন্ন উৎসবে সাজিয়ে দিতে পারেন ইকেবানা। এতে বাড়বে আপনার পরিচিতি, বিভিন্ন ফুলের দোকানেও সরবরাহ করতে পারেন ইকেবানা। একইভাবে শুরু করতে হবে বনসাইয়ের কাজ। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করবেন। এ ছাড়া বনসাই নিয়ে যোগাযোগ করতে পারেন ইনডোরপ্লান্ট বা উপহারের দোকানগুলোতে। শুরুতে ১০০টি গাছের বনসাই তৈরি করতে খরচ পড়বে তিন থেকে পাঁচ হাজার টাকার মতো। এক বছরের মধ্যে গাছগুলো পূর্ণাঙ্গ বনসাইয়ে রূপ পাবে। সে ক্ষেত্রে এই ১০০টি গাছ বিক্রি করে আপনি আয় করতে পারেন ২০ থেকে ২৫ হাজার টাকা। বনসাই ও ইকেবোনা নিয়ে পেশাগতভাবে কাজ করতে চাইলে নিয়মিত যোগাযোগ রাখতে হবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং অন্দরসজ্জার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে, জানালেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের গুলশান নাসরীন চৌধুরী।বনসাই তৈরিতে যা লাগবেবনসাই করার আগে যে জিনিসটি জেনে নেবেন তা হলো গাছ নির্বাচন। সাধারণত দেশি গাছের মধ্যে বট, অশ্বত্থ, বকুল, নিম, পলাশ, গাব, ঝাই, জাম, তেঁতুল, পাকুড় এবং বিদেশি গাছের মধ্যে পাইন, বেরি ক্যালেন্ডার, মেবাল, আপেল, জিলকোড়া দিয়ে করতে পারেন বনসাই। এ ক্ষেত্রে ছোট পাতার দুই থেকে তিন বছর বয়সী গাছ বেছে নিতে হবে। এ ছাড়া গুল্ম, বীরু, বৃক্ষ অনুযায়ী যে আকৃতি গাছের মধ্যে আনতে চান তার জন্য গাছে তার পেঁচিয়ে নিতে হবে। গাছটি যাতে গুঁড়িসর্বস্ব হয়ে না যায় সে জন্য প্রথম থেকেই ডাল ছাঁটার কাজটি ভালোভাবে করতে হবে। এ ছাড়া বনসাইয়ের মাটি তৈরিতে তিন ভাগ আধাপোড়া মাটির সঙ্গে তিন ভাগ দোআঁশ মাটি, দুই ভাগ পাতা পচা সার ও বেশ বড় দানার বালি মিশিয়ে টবে ভরতে হবে। বনসাইয়ের মাটিতে ব্যবহার করতে পারেন খৈল বা গোবর। সকালবেলার রোদ এবং দুপুরে আলো-বাতাস আসে (রোদ নয়) এমন স্থানে বনসাইটি রাখতে হবে বলে জানালেন নাজমুল হক।ইকেবানা তৈরিতে যা লাগবেইকেবানা তৈরিতে গাঁদা, গোলাপ, অর্কিড, কসমস ব্যবহার করা হয়। এ ছাড়া ব্যবহার করতে পারেন দেশীয় ডেউয়া, লাউফুল, কচুর ঝাঁপ, পেঁয়াজ কলি। ইকেবানাকে স্বর্গ, মানুষ এবং মর্ত্য এই তিনটি মৌলিক বিষয়ে সাজানো হয়ে থাকে। ইকেবানা ডালকাটার রয়েছে বিশেষ পদ্ধতি। এ জন্য ইকেবানার ফুল দীর্ঘদিন তাজা থাকে। সাধারণত ওয়েসিসের ওপর ইকেবানা সাজানো হয়। ওয়েসিস বেশি ব্যয়বহুল। এর পরিবর্তে ব্যবহার করতে পারেন শোলা—জানালেন ফারজানা গাজী।কোথায় নেবেন প্রশিক্ষণইকেবানা ও বনসাইয়ের ওপর নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন। এ ছাড়া বনসাই আর্ট সোসাইটি, গুলশান আর্ট জোন, ছায়াবীথিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বছরের বিভিন্ন সময় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আয়োজন করে বনসাই ও ইকেবানা কর্মশালার। কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা: দোসোকাই ইকেবানা স্কুল (এশিয়া বনকা কাইকান দোসোকাই—এবিকেবি পরিচালিত), সুবাস্তু চিরন্তনী, ৩য় তলা, ২৬ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন, অর্কিড প্লাজা (চতুর্থ তলা) বাড়ি-২, ধানমন্ডি-২৭, ঢাকা-১২০৫ সুবর্ণ রেখা, ৬২০ শাহীনবাগ, পুরোনো বিমানবন্দর, ঢাকা।নাজমুল বনসাই স্টুডিও, ৩৪/বি পূর্ব বাসাবো, কদমতলা, রোড-১২১৪।চাকরি খুঁজছেন?সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিতঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা কমার্সে গ্র্যাজুয়েট। শেষ তারিখ: ৩১ মে। ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ, ওয়াসা ভবন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সূত্র: ১৩ মে, যুগান্তর। পৃ. ১৫বাণিজ্যিক প্রতিষ্ঠানফলগু পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডপ্রজেক্ট ডাইরেক্টর: সিভিল/মেকানিক্যাল/ ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার। জিএম (প্রোডাকশন): ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: ইলেকট্রিক্যাল/ মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার (প্রজেক্ট): সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ারিং। শেষ তারিখ: ২২ মে। ঠিকানা: ম্যানেজিং ডাইরেক্টর, ফলগু পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ২৯ পশ্চিম পান্থপথ, এসইএল সেন্টার (অষ্টম তলা), ঢাকা। সূত্র: ১১ মে, প্রথম আলো। পৃ. ৫মার্ভেলাস প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডমার্কেটিং এক্সিকিউটিভ: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ। সাইট ইঞ্জিনিয়ার: সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ার। অ্যাকাউন্টস অফিসার: বিকম/এমকম। মার্কেটিং অফিসার: বিবিএ। কালেকশন অফিসার: বিএ/বিকম। শেষ তারিখ: ২৫ মে। ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, মার্ভেলাস প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, এইচ এম প্লাজা (১২ তলা), রুম-৫, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-১২৩০। সূত্র: ১০ মে, প্রথম আলো। পৃ. ৮সামিট পাওয়ার লিমিটেডস্কয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেডসেলস রিপ্রেজেনটেটিভ: গ্র্যাজুয়েট/ এইচএসসি। ল্যাবরেটরি অ্যানালিস্ট: কেমেস্ট্রিতে বিএসসি। শেষ তারিখ: ২০ মে। ঠিকানা: জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার কনজিউমার প্রডাক্টস লিমিটেড (সপ্তম তলা), স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী, ঢাকা। সূত্র: ৭ মে, প্রথম আলো। পৃ. ১৬শিক্ষাপ্রতিষ্ঠানআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজপ্রভাষক (বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, অর্থনীতি): শিক্ষাগত সরকারি বিধি মোতাবেক। প্রদর্শক (পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান): শিক্ষাগত সরকারি বিধি মোতাবেক। সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কৃষি শিক্ষা): শিক্ষাগত সরকারি বিধি মোতাবেক। সহকারী শিক্ষক (বাংলা): শিক্ষাগত সরকারি বিধি মোতাবেক। শেষ তারিখ: ২০ মে। ঠিকানা: অধ্যক্ষ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। সূত্র: ৭ মে, ইত্তেফাক। পৃ. ৭সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরপ্রভাষক (বাংলা, ইংরেজি, রসায়ন, পরিসংখ্যান, উদ্ভিদবিদ্যা, ভূগোল, ইসলাম শিক্ষা, অর্থনীতি, সমাজকল্যাণ, ইসলামের ইতিহাস, কম্পিউটার): সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স অথবা সমমান। লাইব্রেরিয়ান: মাস্টার্স/সমমান। প্রদর্শক (রসায়ন, জীববিদ্যা): স্নাতক। শেষ তারিখ: ২০ মে। ঠিকানা: পরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস, ঢাকা। সূত্র: ৩ মে, ইত্তেফাক। পৃ. ২৫হাসপাতাল/ক্লিনিক/ফার্মাসিউটিক্যালসআদ্-দ্বীন ব্যারিস্টার রফিকুল হক হাসপাতালম্যানেজার: মাস্টার্স। সাইট ইঞ্জিনিয়ার: সিভিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। হিসাবরক্ষক: বিকম। স্টোরকিপার: স্নাতক। শেষ তারিখ: ২০ মে। ঠিকানা: প্রশাসনিক বিভাগ, আদ্-দ্বীন ফাউন্ডেশন, ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭। সূত্র: ১৪ মে, প্রথম আলো। পৃ. ৪এনজিও, দাতা ও আন্তর্জাতিক সংস্থাউদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)প্রকল্প কর্মকর্তা: স্নাতকোত্তর। কমিউনিটি অ্যাওয়ারনেস রেইজিং ট্রেইনার (গান): এইচএসসি। শেষ তারিখ: ২০ মে। ঠিকানা: নির্বাহী পরিচালক, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস), জোড়দরগা, কুখাপাড়া, নীলফামারী-৫৩০০। সূত্র: ১১ মে, প্রথম আলো। পৃ. ১১জাগরণী চক্র ফাউন্ডেশনটেকনিক্যাল অফিসার: স্নাতকোত্তর। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: বাণিজ্যে স্নাতক। শেষ তারিখ: ১৯ মে। ঠিকানা: নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশোর। সূত্র: ১০ মে, প্রথম আলো। পৃ. ২পাপড়িঅ্যাডমিন-কাম-ফাইন্যান্স কো-অর্ডিনেটর: স্নাতকোত্তর। এরিয়া ম্যানেজার: স্নাতকোত্তর। ফিল্ড মনিটর: স্নাতক। ইউনিট ম্যানেজার: স্নাতক। সোস্যাল মবিলাইজার: স্নাতক। কমিউনিটি অর্গানাইজার: স্নাতক। ফিল্ড অর্গানাইজার: এইচএসসি। শেষ তারিখ: ২৪ মে। ঠিকানা: নির্বাহী পরিচালক, পাপড়ি, ১৫৩/১ কোর্ট রোড (চতুর্থ তলা), বিলাসদী, নরসিংদী। সূত্র: ৫ মে, প্রথম আলো। পৃ. ২১পিদিমঋণ সংগঠক: এইচএসসি। শেষ তারিখ: ২৫ মে। ঠিকানা: নির্বাহী পরিচালক, পিদিম, ২৯/১ (নতুন), সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬। সূত্র: ২২ এপ্রিল, প্রথম আলো। পৃ. ১৭স প্তা হে র বা ছা ই চা ক রির‌্যাংকস পেট্রোলিয়াম লিমিটেডজেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং): মেকানিক্যাল/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট। ম্যানেজার (হাই স্ট্রিট সেলস): গ্র্যাজুয়েশন। ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিস): মেকানিক্যাল/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট সেলস): মেকানিক্যাল/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন। শেষ তারিখ: ২৫ মে। ঠিকানা: ম্যানেজিং ডাইরেক্টর, র‌্যাংকস পেট্রোলিয়াম লিমিটেড, ওয়েজ আর্নারস হোস্টেল কমপ্লেক্স (তৃতীয় তলা), ৭১-৭২ এলিফ্যান্ট রোড, ইস্কাটন, ঢাকা-১০০০। সূত্র: ১৫ মে, প্রথম আলো। পৃ. ৮ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন): এমকম/এমবিএ। শেষ তারিখ : ৩০ মে। সূত্র: www.prothom-alojobs.comজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহকারী রেজিস্ট্রার (আইন): স্নাতক/স্নাতকোত্তর। সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): স্নাতক। সহকারী মেডিকেল অফিসার: এমবিবিএস। প্রশাসনিক অফিসার: স্নাতকোত্তর। উপসহকারী প্রকৌশলী (সিভিল): সিভিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। শেষ তরিখ: ২৭ মে। ঠিকানা: রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। সূত্র: ১২ মে, ডেইলি স্টার। পৃ. ১৯ঢাকা আহ্ছানিয়া মিশনপ্রোগ্রাম অফিসার: স্নাতকোত্তর। এরিয়া ম্যানেজার: স্নাতকোত্তর। ব্রাঞ্চ ম্যানেজার: স্নাতকোত্তর। ফিল্ড অর্গানাইজার: স্নাতক। জুনিয়র ফিল্ড অর্গানাইজার: এইচএসসি। শেষ তারিখ: ২২ মে। ঠিকানা: পরিচালক, প্রশাসন ও মানবসম্পদ, ঢাকা আহ্ছানিয়া মিশন, বাড়ি-১৯, সড়ক-১২ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। সূত্র: ১১ মে, প্রথম আলো। পৃ. ১১প্ল্যান্ট ম্যানেজার: মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার। ডেপুটি ম্যানেজার (প্ল্যান্ট): মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার। শেষ তারিখ: ২০ মে। ঠিকানা: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন), সামিট পাওয়ার লিমিটেড, সামিট সেন্টার (১০ম তলা), ১৮ কারওয়ান বাজার, ঢাকা। সূত্র: ৫ মে, ডেইলি স্টার। পৃ. ৬র‌্যাংকস আইটি লিমিটেডচিফ অপারেশন অফিসার: মাস্টার্স/এমবিএ। সেলস অ্যান্ড মার্কেটিং প্রধান: মাস্টার্স/এমবিএ। শেষ তারিখ: ২০ মে। ঠিকানা: ম্যানেজিং ডাইরেক্টর, র‌্যাংকস আইটি লিমিটেড, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার, লেভেল-১০, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০। সূত্র: ৮ মে, ডেইলি স্টার। পৃ. ৩চাকরি @ নেটম্যাবল এনার্জি লিমিটেড, বাংলাদেশঅ্যাকাউনট্যান্ট/ট্যাক্স/পেরোল: মাস্টার্স/এমবিএ। শেষ তারিখ : ৩০ মে। সূত্র: www.prothom-alojobs.comব্র্যাক ব্যাংক লিমিটেডঅ্যাসোসিয়েট ম্যানেজার (কার্ডস সিস্টেম): কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলরস অথবা সমমান। সিনিয়র ম্যানেজার (ডাটা সেন্টার): কম্পিউটার সায়েন্সে বিএসসি। শেষ তারিখ: ২০ মে। সূত্র: www.bdjobs.comজার্মান টেকনিক্যাল কো-অপারেশন (জিটিজেড)টেকনিক্যাল অ্যাডভাইজার কোয়ালিটি ম্যানেজমেন্ট: মাস্টার্স/পিএইচডি। শেষ তারিখ: ২৩ মে। সূত্র: www.prothom-alojobs.comজিএসপি ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডম্যানেজার/সিনিয়র ম্যানেজার (মার্চেন্ট ব্যাংকিং): বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স/কমার্স অথবা বিবিএ। শেষ তারিখ: ২০ মে। সূত্র: www.bdjobs.comআবুল খায়ের গ্রুপসিনিয়র অ্যাকাউন্টস অফিসার (ট্রিসুরি ডিপার্টমেন্ট-মহিলা): ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে এমবিএ/অ্যাকাউন্টিংয়ে এমবিএ। অ্যাকাউন্টস অফিসার (ট্রিসুরি ডিপার্টমেন্ট-মহিলা): ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে এমবিএ/অ্যাকাউন্টিংয়ে এমবিএ। শেষ তারিখ: ২৫ মে। সূত্র: www.aiminlife.comওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডসেলস এক্সিকিউটিভ: এমবিএ। শেষ তারিখ: ২২ মে। সূত্র: www.prothom-alojobs.comরেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডট্রেনিং অফিসার: বি.ফার্ম অথবা এম. ফার্ম। শেষ তারিখ: ২০ মে। সূত্র: www.bdjobs.comচৌধুরী গ্রুপডিজিএম (মার্কেটিং): এমবিএ (মার্কেটিং)/মাস্টার্স। শেষ তারিখ: ২৬ মে। সূত্র: www.prothom-alojobs.comআইজিএল ওয়েবওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার: স্নাতক। শেষ তারিখ: ২৩ মে। সূত্র: www.prothom-alojobs.comহেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডঅফিসার রেগুলেটরি অ্যাফেয়ারস: ফার্মেসি, বায়োকেমেস্ট্রি, কেমেস্ট্রিতে মাস্টার্স। শেষ তারিখ: ২২ মে। সূত্র: www.bdjobs.comপ্রাকটিক্যাল অ্যাকশনমার্কেট প্রোমোশন অফিসার: মাস্টার্স/এমবিএ। শেষ তারিখ: ২০ মে। সূত্র : www.prothom-alojobs.comআড়ংসিনিয়র অফিসার/অফিসার (ডকুমেন্টেশন): মাস্টার্স। শেষ তারিখ: ২০ মে। সূত্র: www.aiminlife.comআকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পাওয়ার অ্যান্ড ইউলিটি): মেকানিক্যাল/অটোমোবাইল/মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। শেষ তারিখ: ২২ মে। সূত্র: www.jobbangla.comমেরিট রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিমিটেডঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট। এইচআর এক্সিকিউটিভ: এইচআর-এ এমবিএ। শেষ তারিখ: ২৫ মে। সূত্র: www.aiminlife.comঅ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেডসিনিয়র প্ল্যাম্বিং ইঞ্জিনিয়ার: সিভিল অথবা মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার। শেষ তারিখ: ২০ মে। সূত্র: www.jobbangla.com