কাজের খবর
বাংলাদেশ নৌবাহিনীর নাবিক হওয়ার সুযোগসাইদ আরমানশান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়—বাংলাদেশ নৌবাহিনীর মূলমন্ত্র। এর ওপর ভিত্তি করে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। দেশের সমুদ্রসীমা ও নৌবন্দরকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষায় নিবেদিত থাকেন এ বাহিনীর প্রত্যেক সদস্য। শুধু যে সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত থাকেন তাই নয়; সুন্দরবন, উপকূলীয় এলাকার নিরাপত্তা, উপকূলীয় বনায়ন ও পরিবেশ রক্ষা, সমুদ্রপথে মাদকদ্রব্য অনুপ্রবেশ ঠেকানো, নারী ও শিশু পাচার রোধ, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনাসহ জাতীয় নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করেন এ বাহিনীর সদস্যরা। সরকারের প্রয়োজনে সাধারণ প্রশাসনকে সহযোগিতা করেও প্রশংসা কুড়িয়েছে এ বাহিনী। নৌবাহিনীর ইতিহাস থেকে জানা যায়, শুরুতে অল্পসংখ্যক সদস্য ও মাত্র দুটি রূপান্তরিত গানবোট নিয়ে বাহিনীর যাত্রা শুরু হলেও বর্তমানে বিভিন্ন পদে প্রায় ১৬ হাজার সদস্য কর্মরত আছেন। বাংলাদেশ নৌবাহিনীর নৌবিহারে অত্যাধুনিক যুদ্ধজাহাজসহ বিভিন্ন রণতরী রয়েছে। গৌরবোজ্জ্বল এ বাহিনীর নাবিক হওয়ার সুযোগ আছে। সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় নাবিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফলে দেশসেবার রোমাঞ্চকর এ পেশায় চাকরি লাভের সুযোগ পাচ্ছেন আগ্রহী তরুণেরা। মে মাস থেকে বিভিন্ন এলাকায় নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক বাছাই পরীক্ষাও শুরু হয়ে গেছে। চলতি জুন মাসেও দেশের নানা এলাকায় চলবে নিয়োগ পরীক্ষা। পেশা হিসেবে কেমন: বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি পদ সামাজিকভাবে সম্মানের ও মর্যাদার। দেশসেবা, ব্যক্তিত্ব বিকাশ, উন্নত জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিভার বিকাশ, বিদেশযাত্রাসহ নানা কারণে এ পেশা আকর্ষণীয়। বাংলাদেশ নৌবাহিনীর (নৌবাহিনীর সদর দপ্তর) পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন এ এম কামরুল হক বলেন, যাঁরা দুঃসাহসিক অভিযানে অংশ নিতে চান এবং জাহাজে করে বিভিন্ন দেশ ভ্রমণ করতে চান, তাঁদের জন্য বাংলাদেশ নৌবাহিনী একটি বড় জায়গা। এ ছাড়া এ বাহিনীতে নিয়োগ পেলে আপনি পাবেন দেশসেবার বড় সুযোগ। সামাজিক মর্যাদা ও সুশৃঙ্খল জীবন, নিশ্চিত পেশা, চাকরির নিরাপত্তা ইত্যাদি কারণে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে চাকরি অনেক সম্ভাবনাময়। এ বাহিনীতে কাজ করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতেও ভূমিকা রাখা যায়। আবেদনের যোগ্যতা: বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যেকোনো বিভাগে চাকরি পেতে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক ও অন্যান্য যোগ্যতার অধিকারী হতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর সূত্রে জানা যায়, নাবিক পদের জন্য প্রার্থীদের ন্যূনতম এসএসসি অথবা সমমানের যোগ্যতা থাকতে হয়। ফলাফল হতে হবে ন্যূনতম জিপিএ-২.৫। দু-একটি শাখা বাদে অধিকাংশ ক্ষেত্রে পদার্থবিদ্যা ও সাধারণ গণিতসহ এসএসসি পাস হতে হবে। নাবিক পদের আবেদনের বিস্তারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আবেদনপত্রের প্রাপ্তিস্থান, জমাদানের ঠিকানা, কোন এলাকায় কবে নিয়োগ চলবে ইত্যাদি তথ্য পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, বনানী, ঢাকা এবং ইন্টারনেটে www.bangladeshnavy.org ঠিকানার ওয়েবসাইটেও তথ্য পাওয়া যাবে। নিয়োগ প্রক্রিয়া: ক্যাপ্টেন এ এম কামরুল হক জানান, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের নিয়োগ প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন করতে হয়। নিয়োগ প্রক্রিয়ার ধাপগুলো হচ্ছে প্রাথমিক বাছাই পরীক্ষা, লিখিত পরীক্ষা ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। নির্ধারিত তারিখে নির্ধারিত এলাকায় আগ্রহী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করতে সর্বপ্রথম এ বাছাই পরীক্ষা করা হয়। প্রাথমিক এ বাছাই পরীক্ষা, লিখিত পরীক্ষা ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা একদিনেই সম্পন্ন হয় বলে জানা যায়। পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করে ওই দিনই নির্বাচিতদের তালিকা চূড়ান্ত করা হয় এবং তাদের প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিতে বলা হয়। তবে এরই মধ্যে প্রার্থীর দেওয়া তথ্যাবলি যাচাই-বাছাই করতে তার ঠিকানায় তদন্ত করা হয়। প্রাথমিক বাছাই পরীক্ষা: প্রাথমিক বাছাই পরীক্ষা মূলত প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নামে পরিচিত। এখানে সব প্রার্থীর শারীরিক যোগ্যতা, যেমন—উচ্চতা, ওজন, বয়স ইত্যাদি দেখা হয়। এ ছাড়া প্রার্থীর কাগজপত্র যাচাই করা হয় এ পর্বে। তবে মনে রাখতে হবে, আপনি একটি ধাপে উত্তীর্ণ হলেই পরবর্তী ধাপে অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষা: যাঁরা প্রাথমিক বাছাই পরীক্ষায় টিকবেন, তাদের বসতে হবে লিখিত পরীক্ষায়। পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর সূত্রে জানা যায়, নাবিক পদের লিখিত পরীক্ষা হয় সম্পূর্ণ বহুমুখী নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে। ৬০ মিনিটের এ লিখিত পরীক্ষার পূর্ণমান হচ্ছে ১০০। সাধারণত ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকে বলে জানা গেছে। শাখা ভেদে দু-একটি বিভাগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের বিষয়ে ভিন্নতা থাকতে পারে। তবে অধিকাংশ শাখার লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়। প্রতিটি বিষয়ের জন্য নম্বর থাকে ২০। লিখিত পরীক্ষার প্রশ্নের ধরনটা খুব সাধারণ মানের হয়ে থাকে। তাই লিখিত পরীক্ষায় ভালো করতে চাইলে প্রার্থীকে প্রতিটি বিষয়ের সাধারণ ও খুঁটিনাটি বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: বাংলাদেশ নৌবাহিনীর নাবিক নির্বাচনের সর্বশেষ ধাপ হচ্ছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। লিখিত পরীক্ষায় যাঁরা ন্যূনতম ৪০ নম্বর (১০০-র মধ্যে) পাবেন, তাঁদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হবে। আর এ পরীক্ষা নির্ধারিত চিকিৎসা কর্মকর্তা পরিচালনা করে থাকেন।নির্বাচিত প্রার্থীর শারীরিক মাপ, ওজন, চোখ, শারীরিক গঠন. চোখের দৃষ্টি, রক্ত, হার্ট ইত্যাদি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করতে হয়। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের নাবিক হিসেবে প্রশিক্ষণে অংশ নিতে নৌঘাঁটিতে যোগ দিতে হয়।প্রশিক্ষণ: নাবিকদের প্রাথমিকভাবে ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে হয়। বুনিয়াদি প্রশিক্ষণে নৌবাহিনী সম্পর্কে ধারণা, শৃঙ্খলা, শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা হয় প্রত্যেক নাবিক সদস্যকে। ছয় মাসের এ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে খুলনার তিতুমীরের বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা ঘাঁটিতে। এরপর তাঁদের বিভাগভিত্তিক এক বছরের পেশাগত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে হয়। বেতন-ভাতাদি ও পদোন্নতি: সরকার নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী একজন নাবিক বেতন ও অন্যান্য ভাতা পান। বিনা মূল্যে থাকা, খাওয়া, চিকিৎসা, হ্রাসকৃত মূল্যে রেশন, যাতায়াত ভাতা, অবসর ভাতাসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ পাবেন তাঁরা। রয়েছে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুবিধা। একজন নাবিক পদোন্নতি পেয়ে অ্যাবল সিম্যান, লিডিং সিম্যান, পেটি অফিসার, চিফ পেটি অফিসার, সিনিয়র পেটি অফিসার হয়ে এসডি লিস্ট অফিসার এবং অনারারি কমিশন্ড পর্যন্ত পেতে পারেন। বাংলাদেশ নৌবাহিনী এক উজ্জ্বল নাম। এর এই বাহিনীর সদস্য হয়ে আপনি হতে পারেন তার অংশীদার। পারেন দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে। তাই আপনিও এ সুযোগ নিতে পারেন। যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: ০২-৮৭৫৪০২০।কবে কোথায় নিয়োগ পরীক্ষাতারিখ জেলা স্থান১ ও ২ জুন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা স্টেডিয়াম৪ ও ৫ জুন নোয়াখালী ফেনী স্টেডিয়াম৬ ও ৭ জুন ফেনী, লক্ষ্মীপুর ফেনী স্টেডিয়াম৮ ও ৯ জুন চট্টগ্রাম চট্টগ্রাম স্টেডিয়াম১১ ও ১২ জুন রাঙ্গামাটি, খাগড়াছড়ি রাঙ্গামাটি স্টেডিয়াম১৪ ও ১৫ জুন কক্সবাজার (সেন্টমার্টিন ব্যতীত), বান্দরবান কক্সবাজার স্টেডিয়াম২ ও ৩ জুন রাজশাহী, নাটোর রাজশাহী স্টেডিয়াম৪ ও ৫ জুন নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী স্টেডিয়াম৭ ও ৮ জুন বগুড়া, জয়পুরহাট পুলিশ লাইন মাঠ, বগুড়া১০ ও ১১ জুন রংপুর, কুড়িগ্রাম রংপুর স্টেডিয়াম১২ ও ১৩ জুন গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট রংপুর স্টেডিয়াম১৪ ও ১৫ জুন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় দিনাজপুর স্টেডিয়ামসেন্টমার্টিন্স ইউনিয়ন। সেন্টমার্টিন্স বিএন ইসলামিক হাইস্কুল।যথাসময়ে জানানো হবে।১৭, ১৮ ও ১৯ জুন জেলা কোটার অবশিষ্ট শূন্যপদ পূরণ। নারায়ণগঞ্জ স্টেডিয়াম।জানা-অজানা ইউরোলজিসিদ্ধার্থ মজুমদারবেশ কিছুদিন ধরে খুব জ্বর। বারবার প্রস্রাব হয়। কখনো কখনো প্রস্রাবে জ্বালাপোড়া থাকে। প্রস্রাবের সঙ্গে রক্তও আসে মাঝেমধ্যে। আবার কখনো উল্টো ঘটনাও ঘটে। একদমই প্রস্রাব হয় না। পেটের নিচের দিকটায় ব্যথা নিয়ে হাজির হয় কেউ কেউ। প্রতিদিন এ রকম অসংখ্য রোগী আসে হাসপাতালে। কেইউবি অঞ্চল অর্থাৎ কিডনি, ইউরেটর এবং ব্লাডার আল্ট্রাসনোগ্রাম করে দেখা যায়, সমস্যা কিডনিতে। শুধু কিডনিতে নয়, শরীরের এই অংশে দেখা দিচ্ছে আরও সব রোগ। প্রত্যেক হাসপাতালে এ ধরনের সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আর এসব রোগীর দেখভাল করে হাসপাতালের ইউরোলজি বিভাগ। এক পরিসংখ্যানে দেখা যায়, দেশের মোট রোগীর ৩০ থেকে ৪০ শতাংশই ইউরোলজির। সত্যি বলেতে কি, বাংলাদেশে চাহিদার তুলনায় বিশেষজ্ঞ ইউরোলজিস্ট আছেন হাতে গোনা। তাই হাসপাতালগুলোয় ইউরোলজিস্টদের চাহিদাও বাড়ছে দিন দিন। বলছিলেন ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আমানুর রসুল।তাই চিকিৎসাবিজ্ঞানের এ শাখার বিশেষজ্ঞ হয়ে পেশাজীবন গড়া যায় নিশ্চিন্তে।ইউরোলজিচিকিৎসা বিজ্ঞানে কিডনি, মূত্রনালি, মূত্রথলি, অণ্ডকোষ, জননেন্দ্রিয়বিষয়ক শল্যচিকিৎসাকে বলা হয় ইউরোলজি। আর ওষুধের মাধ্যমে যে চিকিৎসা দেওয়া হয়, সেটি নেফ্রলজির অন্তর্গত।উচ্চতর শিক্ষাএ দেশেই ইউরোলজিতে উচ্চতর শিক্ষার যথেষ্ট সুযোগ আছে। পাঁচ বছরের এমবিবিএস শেষে উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনে। এসব জায়গায় স্নাতকোত্তর কোর্সগুলোয় ভর্তি হতে চাইলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ইউরোলজিতে এ দেশেই করা যায় এমএস। স্নাতকোত্তর এই কোর্সটি চালু আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সময় লাগবে পাঁচ বছর। আছে এফসিপিএস। ইউরোলজিতে এফসিপিএস করার এ দেশে একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস)।বর্তমান অবস্থাএ দেশে ইউরোলজিতে বিশেষজ্ঞ চিকিৎসকের যেমন অভাব আছে, ঠিক তেমনি সাধারণ মানুষের অসচেতনতার জন্যও রোগীর সংখ্যা বাড়ছে। যেমন, কিডনি অঞ্চলে সমস্যাজনিত রোগে আক্রান্ত কেউ একজন শরীরের কোনো অংশে আঘাত পেলেন। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক খেয়ে নিলেন। পরিণামে দেখা গেল, তাঁর কিডনিটি আরও খারাপ হয়ে গেছে। আবার দেখা যায়, কারও কারও শরীরে জন্মগতভাবেই একটি কিডনি অনুপস্থিত। তাদের বেলায় আরও সতর্কতার সঙ্গে ওষুধ সেবন করতে হবে। যেসব ওষুধ কিডনির জন্য ক্ষতিকর অর্থাৎ নেফ্রটক্সিক, সেগুলো বর্জন করতে হবে। আবার যাদের পরিবারে কিডনিতে পাথর হওয়ার ইতিহাস আছে অথবা কিডনির রোগে কোনো একসময় আক্রান্ত হয়েছিলেন, তাঁদের মাঝেমধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে নিজেকে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। মূত্রনালি কিংবা মূত্রথলিতে সমস্যা এবং জননেন্দ্রিয়তে যেকোনো সংক্রমণ প্রতিরোধে রাস্তার ধারের চটকদার বিজ্ঞাপন এড়িয়ে ইউরোলজি-বিশেষজ্ঞেরই পরামর্শ নেওয়া উচিত। বলছিলেন আমানুর রসুল।দেশে অসংখ্য রোগীর বিপরীতে দেশের হাসপাতালগুলোতে আছে হাতে গোনা ইউরোলজি-বিশেষজ্ঞ। আর এ দেশেই এ রোগ-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে পড়াশোনার জন্য যেমন সুযোগ বেড়েছে, তেমনি বেড়েছে কাজের ক্ষেত্র। তাই স্বচ্ছন্দেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন একজন ইউরোলজিস্ট হিসেবে।পেশা-পরামর্শএ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।সমাজকর্ম আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একটি কলেজে সমাজকর্ম বিষয়ে স্নাতক শ্রেণীর ছাত্র। আমার চাকরির ক্ষেত্র কী কী হতে পারে? ভবিষ্যতে এ বিষয়ের কেমন চাহিদা হতে পারে?আবদুল মান্নান চাঁদপুর।পরামর্শ: সমাজকর্ম বিষয় থেকে পাস করা শিক্ষার্থীর স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনার ওপর তাঁর কাজের প্রেক্ষাপট নির্ভর করে, তিনি প্রারম্ভিক বা এন্ট্রিলেভেলের কাজে ঢুকবেন, নাকি আরেকটু সিনিয়র পদে ঢুকবেন। সমাজকর্ম থেকে পাস করে চাকরির ক্ষেত্র হতে পারে সরকারি অথবা বেসরকারি দুই খাতেই। পেশা হিসেবে কেউ বেছে নিতে পারেন শিক্ষকতা—স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে। এ ছাড়া বিভিন্ন এনজিও, নগর পরিকল্পনাভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে, জাতিসংঘের বিভিন্ন সংস্থাতেও কাজের সুযোগ আছে। গবেষণাভিত্তিক কাজ করা হয় এমন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও সমাজকর্মের চাহিদা রয়েছে।বিক্রয়সেবাভিত্তিক নানা ধরনের ব্যবস্থাপনা পদে, গণযোগাযোগ, মানবসম্পদভিত্তিক বিভিন্ন প্রশাসনিক পদেও কাজ করতে পারেন। মোট কথা, এ বিষয়ের কাজের পরিধি অনেক ব্যাপক। একজন সমাজকর্মী হিসেবে এমনকি ব্যাংকিং খাতেও কাজ করতে পারেন কোনো ব্যাংকের প্রশাসনিক পদে । সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীদের চাহিদা দেশে এবং বিদেশে বিভিন্ন ক্ষেত্রে থেকে থাকে। আমি মনে করি, যত দিন সমাজ থাকবে, তত দিনই এই বিষয়টির চাহিদা থাকবে। তবে তা নির্ভর করে শিক্ষার্থী কীভাবে তাঁর পড়াশোনা ও প্রশিক্ষণকে কাজে লাগাবেন ও খুঁজে বের করবেন তাঁর কাজের ক্ষেত্র।পরামর্শ দিয়েছেন—মৌসুমী শবনম, কালচারাল অ্যানথ্রোপলজিস্ট জ্যেষ্ঠ প্রভাষকনর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।চাকরি খুঁজছেন?সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিতবাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনব্যবস্থাপক: এসিএ/আইসিএমএ অথবা এমকম। মেডিকেল অফিসার: এমবিবিএস। সহকারী ব্যবস্থাপক: রসায়নে এমএসসি/বিএসসি। সহকারী ব্যবস্থাপক (তড়িৎ কৌশল): ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকসে বিএসসি ইঞ্জিনিয়ার। সহকারী ব্যবস্থাপক (সম্প্রসারণ/বীজ পরিদর্শন/খামার): এজিতে (সম্মান) বিএসসি। শেষ তারিখ: ১০ জুন। ঠিকানা: চিফ অব পারসোনেল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, চিনি শিল্প ভবন (৬ষ্ঠ তলা), ৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০। সূত্র: ২৮ মে, প্রথম আলো। পৃ. ১৭বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনসহকারী পরিচালক (প্রকৌশল): আইন, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, পরিসংখ্যান অথবা লোক প্রশাসনে স্নাতকোত্তর। সহকারী পরিচালক (পেট্রোলিয়াম): পেট্রোলিয়ামে স্নাতক (প্রকৌশলী)। শেষ তারিখ: ১৫ জুন। ঠিকানা: সচিব, বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন, টিসিবি ভবন (৪র্থ তলা), ১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সূত্র: ২৫ মে, ইত্তেফাক। পৃ. ১৪বাণিজ্যিক প্রতিষ্ঠাননাভানা রিয়েল এস্টেট লিমিটেডম্যানেজার (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজাইন): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর/বিএসসি। প্রজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিলে বিএসসি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিলে বিএসসি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিলে বিএসসি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আর্কিটেক্ট: আর্কিটেক্টে বিএসসি ইঞ্জিনিয়ার। শেষ তারিখ: ৩ জুন। ঠিকানা: জেনারেল ম্যানেজার, করপোরেট হিউম্যান রিসোর্সেস ডিভিশন, নাভানা গ্রুপ, প্লট নম্বর-১৬/বি, রোড-৯৩, গুলশান-২, ঢাকা-১২১২। সূত্র: ২২ মে, প্রথম আলো। পৃ. ১৮শিক্ষাপ্রতিষ্ঠানখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহকারী অধ্যাপক: শিক্ষাগত যোগ্যতা সরকারি বিধি মোতাবেক। প্রভাষক (যন্ত্রকৌশল): শিক্ষাগত যোগ্যতা সরকারি বিধি মোতাবেক। শেষ তারিখ: ৭ জুন। ঠিকানা: রেজিস্ট্রার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা-৯২০৩। সূত্র: ১৮ মে, ডেইলি স্টার। পৃ. ১৮পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়উপ-পরীক্ষা নিয়ন্ত্রক: স্নাতক। সহকারী প্রকৌশলী (ইন্সট্রুমেন্ট): ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকসে বিএসসি ইঞ্জিনিয়ার। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: এইচএসসি। শেষ তারিখ: ১৫ জুন। ঠিকানা: রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা। সূত্র: ১৫ মে, সমকাল। পৃ. ১৩হাসপাতাল/ক্লিনিক/ফার্মাসিউটিক্যালসজেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডকোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার: কেমিস্ট্রিতে এমএসসি। অডিট ম্যানেজার: অ্যাকাউন্টিং/ম্যানেজমেন্টে এমকম। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: গ্র্যাজুয়েট। শেষ তারিখ: ৩ জুন। ঠিকানা: হিউম্যান রিসোর্সেস বিভাগ, জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ৫/৯, ব্লক-এ, লালমাটিয়া, ঢাকা-১২০৭। সূত্র: ২৮ মে, প্রথম আলো। পৃ. ১৪ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালসহযোগী অধ্যাপক (মেডিসিন, সার্জারি, অর্থপেডিকস, অ্যানেসথেসিওলজি ও ব্লাড ট্রান্সফিউশন): বিএডিসির নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা। সহকারী অধ্যাপক (মেডিসিন, সার্জারি, অর্থপেডিকস, অ্যানেসথেসিওলজি ও ব্লাড ট্রান্সফিউশন): বিএডিসির নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা। রেজিস্ট্রার (মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, অফথালমোলজি, অর্থপেডিকস ও অ্যানেসথেসিওলজি): পোস্টগ্র্যাজুয়েট। প্রভাষক (প্যাথলজি, ফার্মাকোলজি, ফরেনসিক, মেডিসিন, মাইক্রোবায়োলজি ও কমিউনিটি মেডিসিন): এমবিবিএস। শেষ তারিখ: ১৫ জুন। ঠিকানা: অধ্যক্ষ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, ১৯০/১, ওয়ারলেস রেলগেট, বড় মগবাজার, ঢাকা-১২১৭। সূত্র: ২৮ মে, ডেইলি স্টার। পৃ. ৪এনজিও, দাতা ও আন্তর্জাতিক সংস্থাসোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)অ্যাসিস্ট্যান্ট অফিসার (সিনিয়র মাঠ সংগঠক): স্নাতক। জুনিয়র অফিসার (মাঠ সংগঠক): এইচএসসি। শেষ তারিখ: ১৫ জুন। ঠিকানা: উপ-পরিচালক, মানবসম্পদ বিভাগ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), ময়মনসিংহ রোড, টাঙ্গাইল। সূত্র: ১৭ মে, ইত্তেফাক। পৃ. ৭সোনালী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশউপ-পরিচালক (হিসাব): এমবিএ (হিসাব)। প্রশাসনিক কর্মকর্তা: স্নাতকোত্তর। সিনিয়র নির্বাহী কর্মকর্তা (ঋণ): স্নাতক/স্নাতকোত্তর। আঞ্চলিক ব্যবস্থাপক: স্নাতক/স্নাতকোত্তর। শাখা ব্যবস্থাপক: স্নাতক/এইচএসসি। শেষ তারিখ: ১০ জুন। ঠিকানা: মহাপরিচালক, সোনালী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ, ২০৫/৪ম বেগম রোকেয়া সরণি (৫ম তলা), শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। সূত্র: ১৪ মে, ইত্তেফাক। পৃ. ৪স প্তা হে র বা ছা ই চা ক রিবাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসিস্টেম অ্যানালিস্ট: কম্পিউটার বিজ্ঞান/পদার্থবিজ্ঞান/ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস/ গণিত/পরিসংখ্যান/অর্থনীতি/বাণিজ্য/ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ার। সহকারী প্রোগ্রামার: মাস্টার্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ার। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিকসে বিএসসি ইঞ্জিনিয়ার। শেষ তারিখ: ৭ জুন। ঠিকানা: সচিব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিসিবি ভবন, প্লট-ই-১৪/এক্স, আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। সূত্র: ২৫ মে, ইত্তেফাক। পৃ. ৪কনকর্ড গ্রুপসিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ (প্রকিউরমেন্ট): এমবিএ/মাস্টার্স শেষ তারিখ: ০৫ জুন । সূত্র: www.prothom-alojobs.comআবুল খায়ের গ্রুপইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: মেকানিক্যাল/ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার। প্রোডাকশন অফিসার: মাস্টার্স/ব্যাচেলর। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: মেকানিক্যাল/ ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সুপার ভাইজার: এইচএসসি। শেষ তারিখ: ৭ জুন। ঠিকানা: মানবসম্পদ বিভাগ, আবুল খায়ের গ্রুপ, ডিটি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম। সূত্র: ২৫ মে, প্রথম আলো। পৃ. ১২যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহকারী অধ্যাপক (অণুজীব বিজ্ঞান, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি): বিএসসি অনার্সসহ এমএসসি। প্রভাষক (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি): বিএসসি ইঞ্জিনিয়ারিং। শেষ তারিখ: ১০ জুন। ঠিকানা: রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমবটতলা, যশোর। সূত্র: ২১ জুন, ডেইলি স্টার। পৃ. ৬ব্র্যাকসেলস এক্সিকিউটিভ: স্নাতকোত্তর অথবা এমবিএ। জোনাল ইনচার্জ: স্নাতকোত্তর। ব্রাঞ্চ ম্যানেজার: স্নাতকোত্তর। ডিস্ট্রিবিউশন ইনচার্জ: বাণিজ্যে স্নাতক। জুনিয়র মনিটরিং অফিসার: বিএ/বিএসএস/বিকম। সেলস প্রমোশন অফিসার: এইচএসসি। শেষ তারিখ: ৮ জুন। ঠিকানা: এইচআর এন্টারপ্রাইজেস সেকশন, ব্র্যাক-এইচআরডি (২০ তলা), ব্র্যাক সেন্টার, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২। সূত্র: ২৫ মে, প্রথম আলো। পৃ. ৮চাকরি @ নেটট্রান্সকম লিমিটেডঅ্যাসিস্টেন্ট কোম্পানী সেক্রেটারিশেষ তারিখ: ১০ জুন । সূত্র: www.prothom-alojobs.comসেভেন ওয়ান গ্রুপজুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার: ডিপ্লোমা ইন সিভিল ইাঞ্জনিয়ার। শেষ তারিখ: ১৫ জুন । সূত্র: www.prothom-alojobs.comপ্রিমিয়ার ব্যাংক লিমিটেডব্র্যাঞ্চ ম্যানেজার: এমবিএ/এমবিএম/মাস্টার্সশেষ তারিখ: ১৪ জুন । সূত্র: www.prothom-alojobs.comউত্তরা মটরস লিমিটেডঅফিসার/অ্যাসিস্ট্যান্ট অফিসার (অ্যাকাউন্টস): অ্যাকাউন্টিংয়ে বিকম/এমকম। সিনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ: অ্যাকাউন্টিংয়ে এমকম/সিএ (সিসি)। শেষ তারিখ: ৫ জুন। সূত্র: www.bdjobs.comব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টরিজিওনাল সেলস ম্যানেজার: ম্যানেজমেন্টে এমবিএ। জুনিয়র মনিটরিং অফিসার: বিএ/বিএসসি/ বিকম। ডিস্ট্রিবিউশন ইনচার্জ: বিকম। সেলস প্রমোশন অফিসার: এইচএসসি। শেষ তারিখ: ৮ জুন। সূত্র: www.bdjobs.comবাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)কো-অর্ডিনেটর (অ্যাকাউন্টস): অ্যাকাউন্টিংয়ে এমকম/সিএ কোর্সসম্পন্ন। শেষ তারিখ: ৬ জুন। সূত্র: www.bdjobs.comইস্টার্ন ব্যাংক লিমিটেডডাইরেক্ট সেলস অফিসার: গ্র্যাজুয়েট। ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ: গ্র্যাজুয়েট। শেষ তারিখ: ৫ জুন। সূত্র: www.bdjobs.comমানুষের জন্যঅ্যাকাউন্টস অফিসার: অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স। শেষ তারিখ: ৭ জুন। সূত্র: www.jobbangla.comওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপফিন্যান্স এক্সিকিউটিভ/অ্যাকাউন্ট্যান্ট: অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স। শেষ তারিখ: ৯ জুন। সূত্র: www.jobsA1.comনিটল-নিলয় গ্রুপঅফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং): মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ। শেষ তারিখ: ৫ জুন। সূূত্র: www.bdjobs.comএনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডপ্রডাকশন ম্যানেজার: মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: মেকানিক্যালে বিএসসি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। শেষ তারিখ: ৩ জুন। সূত্র: www.jobbangla.comবসুধা বিল্ডার্স লিমিটেডসিভিল ইঞ্জিনিয়ার: সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ার। শেষ তারিখ: ৩ জুন। সূত্র: www.bdjobs.comআনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকোয়ালিটি কন্ট্রোল: মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ার। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: বিএসসি ইঞ্জিনিয়ার। শেষ তারিখ: ৫ জুন। সূত্র: www.bdjobs.comজার্মান টেকনিক্যাল কোঅপারেশন (জিটিজেড)প্রজেক্ট অফিসার: মাস্টার্সশেষ তারিখ: ০৭ জুন। সূত্র: www.prothom-alojobs.com জেনারেল ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডমেডিকেল প্রমোশন অফিসার: স্নাতক/মাস্টার্সশেষ তারিখ: ০৭ জুন। সূত্র: www.prothom-alojobs.com