কাজের জন্য শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়মোড়া ভেঙে জেগে উঠেছে সূর্যটা। ভোরের আলোয় রাঙা পুব আকাশ। দুধসাদা কুয়াশার রেশ সেই আলোয় মিইয়ে যাচ্ছে ধীরে ধীরে। শীতের ভেতর আরামের ঘুমকে জলাঞ্জলি দিয়ে আপাদমস্তক চাদরে ঢেকে বের হলাম বাইরে। ব্যবসায় প্রসাশন অনুষদে যখন পৌঁছালাম, তখন দেখি চারপাশে উৎ সবের আমেজ। শিক্ষার্থীদের হইহুল্লোড় আর চিৎ কারে কানে তালা লাগার জোগাড়। রাতভর খেটে খড় দিয়ে বানানো দারুণ একটা গেট দাঁড় করিয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। গেটের ওপর রঙিন সোলা দিয়ে লেখা ‘মার্কেটিং সপ্তাহ ২০১১’।পড়াশোনার বাইরেও নানা সৃজনশীল শাখায় শিক্ষার্থীদের দক্ষতা পরখ করার জন্য এ আয়োজন চলেছে গত ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এখানকার সেমিনারগুলো থেকে তাঁরা জেনেছেন ক্যারিয়ারের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে। বিতর্ক, কুইজ, ফুটবল, ক্রিকেট, নাচ, গানসহ আরও নানা শাখায় রয়েছে শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ। ‘দিন-রাত পরিশ্রম করেছি একটা বিজনেস প্ল্যানের জন্য। মার্কেটিং সপ্তাহ আমাদের জন্য দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে। কাজ করে এত আনন্দ আগে কখনো পাইনি।’ বলছিলেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী ফজলে রাব্বি। আরেক শিক্ষার্থী মশিউর রহমান অবশ্য ক্রিকেট খেলা আর গান নিয়ে মেতে থাকতেই পছন্দ করেন। গান আর নাচ নিয়ে ব্যস্ত এমন কয়েকজন আশিক, রেজা, তুহিন, রাশেদ এখন অনুশীলন করেই কাটিয়ে দিচ্ছেন দিনের পুরোটা সময়। প্রথমবারের মতো যাঁরা মঞ্চে উঠছেন, তাঁদের যেন চিন্তার শেষ নেই। শিক্ষার্থীদের এমন উৎ সাহ দেখে খুশি আয়োজকেরা। মার্কেটিং বিভাগের ৩৬ বছরের ইতিহাসে এমন উৎ সব এবারই প্রথম আয়োজন করা হলো। এ বিভাগের শিক্ষক ও আয়োজক কমিটির প্রধান ইমরানা ইয়াসমীন বলেন, ‘উদ্ভাবনী শক্তির জোরেই শিক্ষার্থীরা নতুন কিছু করার সাহস পায়। প্রতিযোগিতামূলক জীবনে টিকে থাকতে হলে নিত্যনতুন ভাবনার সঙ্গে নিজেকে যুক্ত হতে হবে। এমন সব ভাবনা থেকেই মার্কেটিং সপ্তাহের আয়োজন।’শুধু পুঁথিগত বিদ্যাকে সম্বল করে পেশাগত জীবনে সাফল্য অর্জন করা কঠিন। তবে আনন্দ ও আগ্রহ—এ দুটো জিনিসের অভাব হলে কোনো কাজেই সঠিকভাবে মনোযোগ দেওয়া সম্ভব নয়। একঘেয়েমি কাটানোর জন্য প্রয়োজন মার্কেটিং সপ্তাহের মতো উৎ সবের। সে সুযোগটাই করে দিলেন এ বিভাগের শিক্ষকেরা। একটানা পড়াশোনা করার পর অবসাদ দূর করার জন্য মাঝেমধ্যেই প্রয়োজন এমন সব আয়োজনের। শিক্ষার্থীরা এতে কাজের প্রতি মনোযোগী হয়ে ওঠেন। মন ও মানসিকতার দিক থেকে বাড়ে তাঁদের পরিপক্বতা। স্বপ্ন পূরণের সাহস পান তাঁরা।ভুভুজেলা আর ড্রাম বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছিল এ অনুষ্ঠান। বিকেলে যখন বাড়ি ফিরছি, তখনো মাঝেমধ্যে কানে আসছিল বাঁশির সুর। দু-একজন ছাত্র এলোমেলোভাবে বাজিয়ে যাচ্ছিলেন ড্রাম। দেখলাম, সারা দিনের পরিশ্রম আর হুড়োহুড়ির মধ্যেও ক্লান্তি নেই তাঁদের চোখমুখে। স্বপ্নাতুর চোখগুলো দেখে বুঝি, এখন সময় শুধুই এগিয়ে যাওয়ার। পূরণ করার সময় তরুণদের অপূর্ণ স্বপ্নগুলো, যে স্বপ্নে ভর করে এগোবে এই দেশ। দেশের সব মানুষ...।