কাজের প্রশংসায় শিশুরা উদ্যমী হতে শেখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি আপনার ছোট্ট সোনামণির প্রশংসা করেন? তা তো করবেনই। কিন্তু কিসের? তার বুদ্ধির, নাকি প্রচেষ্টার? যদি আপনার শিশুর প্রশংসা করে বলতে থাকেন, বাহ্! বাবুর কত বুদ্ধি! এতে ওর মঙ্গলের চেয়ে ক্ষতি বেশি হবে। নতুন গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।গবেষণায় দেখা গেছে, যেসব বাবা-মা তাঁদের শিশুদের নানা প্রচেষ্টার প্রশংসা করেছেন, সেই শিশুরা বেশি উদ্যমী হতে শিখেছে, নানা সমস্যার সমাধান নিজেরা করতে পেরেছে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের উন্নতি করতে শিখেছে।গবেষকেরা বলেছেন, যে শিশুরা হাঁটি হাঁটি পা পা করে, ওদের সরাসরি প্রশংসা করা বিপজ্জনক। কারণ, এতে হিতে বিপরীত হয়। ওরা আরও চেষ্টা চালিয়ে যাওয়ার উৎসাহ হারিয়ে ফেলে। আমার হয়ে গেছে, এমন বিশ্বাস ওদের মনে কাজ করে। এর চেয়ে কোনো শিশুকে ‘তুমি সত্যি অনেক চেষ্টা করেছ, কিংবা ‘তুমি বেশ উন্নতি করছ’ বললে সেই শিশু ঝুঁকি নিতে উৎসাহ বোধ করে। ও বুঝতে শেখে, পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভ করা যায়।শিকাগো ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গবেষণা করেছেন। তাঁদের গবেষণাপত্র চাইল্ড ডেভেলপমেন্ট সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। টেলিগ্রাফ।