কাজের ফাঁকে নায়কেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্দার ওপাশের চরিত্রটা যা-ই হোক, পর্দার এপাশে তাঁরা ব্যস্ত এক মানুষ। অভিনয়েই কেটে যায় বেশির ভাগ সময়। আছে পরিবার-পরিজন-সংসার। কেউ কেউ দাতব্য কাজে জড়িত, কারও বা আছে দ্বিতীয় কোনো পেশা। সব মিলিয়ে পর্দার তারকাদের কাজের ফাঁকে ‘অবসর’ বলতে কিছু যেন আর থাকে না। তবু নিজের জন্য কিছুটা সময় তো দরকার। এই লেখায় তারকারা কাজের ফাঁকের সময়গুলোতে কে কী করেন, তা-ই তুলে ধরার চেষ্টা করা হলো।

রণবির কাপুর
রণবির কাপুর

রণবির কাপুর
ক্যাটরিনার সঙ্গে রণবির কাপুরের বোঝাপড়াটা যেন মাঝেমধ্যেই কেমন লাইনচ্যুত হয়ে যায়। আবার কদিন পরেই তাঁদের দেখা যায় একসঙ্গে। সম্প্রতি দুজনেই নিজেদের কাজ থেকে ছুটি নিয়েছিলেন একসঙ্গে সময় কাটাবেন বলে। তাই বলা যায়, বর্তমানে ক্যাটরিনার সঙ্গেই রণবিরের বেশির ভাগ সময় কাটছে। ফুটবলের বড় ভক্ত তিনি। পছন্দের ক্লাব এফসি বার্সেলোনা, পছন্দের খেলোয়াড় লিওনেল মেসি। তাই পছন্দের ক্লাবের খেলা সচরাচর দেখতে ভোলেন না। এর বাইরে তাঁর সময়গুলো অবশ্য নতুন সিনেমার স্ক্রিপ্ট পড়েই কেটে যায়।

নাতনি আরাধ্যর সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অমিতাভ বচ্চন
নাতনি আরাধ্যর সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন
বয়স কম হয়নি। তবু অবসরে যাওয়ার কোনো লক্ষণ বলিউডের জনপ্রিয় এই তারকার মধ্যে নেই। অমিতাভ বচ্চন যেন আরও অনেক বছর বলিউড দাপিয়ে বেড়াতে চান। মজার ব্যাপার হলো, সবচেয়ে বেশি দ্বৈত চরিত্রে অভিনয়ের রেকর্ডটা তাঁরই দখলে। তবে কাজ যদি একদমই না থাকে, তাহলে নাতনি আরাধ্যের সঙ্গেই সময় কাটে তাঁর। অমিতাভ বচ্চন বই পড়েন প্রচুর। নিয়মিত ব্লগ লিখতেও ভোলেন না। আর পর্দায় এখনো তাঁর এত চাহিদা যে প্রচুর স্ক্রিপ্টও এসে জমা হয়। সেসব স্ক্রিপ্ট পড়েই অনেকটা সময় কেটে যায় তাঁর।

একটু সময় পেলেই সন্তানদের কাছে যান শাহরুখ খান
একটু সময় পেলেই সন্তানদের কাছে যান শাহরুখ খান

শাহরুখ খান
ছোট বয়স থেকেই শাহরুখ খান কাকার কোলেপিঠে মানুষ হয়েছেন। তাই হাজার ব্যস্ততার মধ্যেও সময় বের করে নেন নিজের সন্তানদের জন্য। দূরে কোথাও অভিনয়ে গেলেও হুটহাট করে ছুটে আসেন সন্তানদের দেখতে। অভিনয়, ব্যবসা সামলানো আর আইপিএলে নিজের দলের পেছনে এতটা সময় তাঁকে দিতে হয় যে তাতে ফাঁকা সময় বলে কিছু আর থাকে না। সন্তানদের সঙ্গে ওই সময়টা তাই খুব উপভোগ করেন।

লিওনার্দো ডিক্যাপ্রিও
লিওনার্দো ডিক্যাপ্রিও
​মেয়ে সুরির সঙ্গে টম ক্রুজ
​মেয়ে সুরির সঙ্গে টম ক্রুজ

টম ক্রুজ
মানুষের বয়স যতই বাড়ুক, তার মধ্যে যে ছোটবেলার অভ্যাস কিছুটা হলেও থেকে যায় সেটির সবচেয়ে বড় উদাহরণ হলিউডের তারকা টম ক্রুজ। ছবিতে হেলিকপ্টার নিয়ে দুর্ধর্ষ সব স্টান্ট করতে দেখা যায় তাঁকে। বাস্তবেও নাকি খেলনা হেলিকপ্টারের সঙ্গে কাটে তাঁর অবসর সময়। কাজের ফাঁকে বিশ্রামের সময়টাতে তাঁকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে বলে পত্রিকায় খবরও হয়েছে আগে। এ ছাড়া সময় পেলেই দুই কন্যা সুরি ও ইসাবেলা আর পুত্র কনরের সঙ্গেই থাকার চেষ্টা করেন। তখন অবশ্য বিশ্রামটা টমের কমই হয়।

সূত্র: হলিউড লাইফ, টাইমস অব ইন্ডিয়া, ওয়াশিংটন টাইমস