কাঞ্চনা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগ সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন শাখার উদ্যোগে বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এই রচনা প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থীকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
গত ২৯ আগস্ট বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার এবং সব অংশগ্রহণকারীর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত এক সভা এ কে বি সি ঘোষ ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সায়েদ মোহাম্মদ ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম, শুভ্র ঘোষ, অশোক নাথ, শুভংকর দেব নাথ, মো. বেলাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।