কাটাকাটির নানা ঢং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এন্ড্রু রোজারিও
এন্ড্রু রোজারিও

সাজিয়ে–গুছিয়ে খাবার পরিবেশন করতে চান সবাই। ফল ও সবজি পরিবেশনে বৈচিত্র্য আনতে এগুলোকে বিভিন্নভাবে কেটে সাজানো যায়। আবার কিছু রান্নায় বিশেষভাবে কাটতে হয় সবজি ও মাংস। এসব কাটাকাটির আছে নানা কৌশল। সেগুলোর আলাদা নামও রয়েছে। বিশেষ কোনো যন্ত্রপাতির প্রয়োজন নেই, বরং সাধারণ ছুরি দিয়েই কাটাকাটি করা যাবে।
সবজি, ফল ও মাংস কাটার তেমন কিছু কৌশল দেখালেন রূপসী বাংলা হোটেলের সস শেফ এন্ড্রু রোজারিও।

স্মল ডাইস
স্মল ডাইস

স্মল ডাইস
প্রথমে সবজির খোসা ছাড়িয়ে নিয়ে সেটির চারপাশ থেকে কেটে লম্বা ও চারকোনা একটি অংশ তৈরি করতে হবে। এটিকে চিকন করে কেটে কয়েকটি অংশে ভাগ করতে হবে। এই অংশগুলোর পুরুত্ব হবে ৬ মিলিমিটার। এবার এই লম্বা অংশগুলো থেকে ৬ মিলিমিটার মাপে কেটে নিলেই হয়ে যাবে স্মল ডাইস।

অনিয়ন চপ
অনিয়ন চপ

অনিয়ন চপ
পেঁয়াজের খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিতে হবে। একটি অর্ধেক নিয়ে সেটির ভেতর দিক থেকে মাঝখান বরাবর কাটতে হবে। যে দুটি অংশ তৈরি হলো সেই অংশ দুটি একসঙ্গে রেখেই কুচি কুচি করে কেটে নিন। একইভাবে বাকি অর্ধেকও কেটে নিতে হবে।

ওয়েজেস
ওয়েজেস

ওয়েজেস
টমেটো অথবা এ ধরনের কোনো সবজি বা ফলকে এভাবে কাটা যায়। একটি টমেটোকে প্রথমে অর্ধেক করে নিয়ে সেটিকে সমান পুরুত্বের তিনটি অংশে ভাগ করে কাটতে হবে। এবার বাকি অর্ধেকটা অংশকেও একইভাবে কেটে নিতে হবে।

জুলিয়ান কাট
জুলিয়ান কাট

জুলিয়ান কাট
প্রথমে খোসা ছাড়িয়ে লম্বা স্লাইস করে সবজিটি (যেমন-গাজর) কেটে নিতে হবে। এই স্লাইসগুলোর পুরুত্ব হবে আনুমানিক ৩ মিলিমিটার। এবার একটি স্লাইসের একপাশ থেকে কোনাকুনিভাবে কাটা শুরু করে পুরো স্লাইসটিকে লম্বা লম্বা অংশে ভাগ করে ফেলতে হবে। প্রতিটি লম্বা অংশের দৈর্ঘ্য হবে ৩-৫ সেন্টিমিটার এবং প্রস্থ ৩ মিলিমিটার। এভাবে প্রতিটি স্লাইস কাটলেই হয়ে গেল জুলিয়ান কাট। ফরাসি ভাষায় ‘জুলিয়ান’ শব্দের অর্থ ‘চিকন ও লম্বা করে কাটা’।

স্লাইস বিফ
স্লাইস বিফ

স্লাইস বিফ
হাড় ছাড়ানো গরুর মাংস পাতলা করে কেটে নিতে হবে। প্রতিটি টুকরার দৈর্ঘ্য হবে ৩-৫ সেন্টিমিটার।

স্লাইস
স্লাইস

স্লাইস
যেকোনো সবজি বা ফল ৩-৫ সেন্টিমিটার লম্বা করে কেটে নিতে পারেন। তবে টুকরাগুলো পাতলা হতে হবে।



ব্রুনাইজ
ব্রুনাইজ

ব্রুনাইজ
প্রথমে সবজির (যেমন-গাজর) খোসা ছাড়িয়ে সেটি থেকে ৩ মিলিমিটার প্রস্থ ও ৩ মিলিমিটার পুরুত্বের লম্বা অংশ কেটে নিতে হবে। এরপর লম্বা অংশগুলো থেকে ৩ মিলিমিটার দৈর্ঘ্যের ছোট ছোট অংশ কেটে নিলেই হয়ে গেল ব্রুনাইজ কাট।

ডায়মন্ড কাট
ডায়মন্ড কাট

ডায়মন্ড কাট
প্রথমে শসা বা কোনো সবজির খোসা ছাড়িয়ে বেশ পুরু স্লাইস নিতে হবে। এবার এই স্লাইসগুলোকে তিন কোনা টুকরা করে কাটতে হবে। যে ত্রিভুজাকৃতির টুকরা তৈরি হবে, তাদের তিন দিকের দৈর্ঘ্যই সমান হতে হবে।

কিউব চিকেন
কিউব চিকেন

কিউব চিকেন
মুরগির মাংসের হাড় ছাড়িয়ে নিতে হবে। এবার এক ইঞ্চি প্রস্থের কয়েকটি টুকরা করে নিতে হবে। এবার প্রতিটি টুকরাকে এক ইঞ্চি লম্বা করে কাটতে হবে।

জার্ডিনিয়ার
জার্ডিনিয়ার

জার্ডিনিয়ার
গাজর বা অন্য সবজি খোসা ছাড়িয়ে ৫-৬ সেন্টিমিটার করে টুকরা করতে হবে। এবার একটি টুকরার চারপাশ থেকে কেটে একটি চারকোনা অংশ তৈরি করতে হবে। এই চারকোনা অংশটি থেকে কয়েকটি স্লাইস কাটতে হবে। তারপর সেগুলোকে আবার চিকন করে কেটে নিন। টুকরাগুলোর পুরুত্ব হবে ১ সেন্টিমিটার।