কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে সংবর্ধনা
জেলার হাটহাজারী উপজেলার ধলই কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুলসহ সংগঠনের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়। অধ্যক্ষ আমজাদ আলী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ছৈয়দুল হক, কলেজ পরিচালনা পরিষদের সদস্য শাহনেওয়াজ চৌধুরী, সংবর্ধিত অতিথি ইফতেখার উদ্দিন, এম আবদুস সালাম, ওয়াহিদা ইফতেখার, ইমরাদ হোসেন, শওকত আকবর, নাসির উদ্দীন তালুকদার, নাজিম উদ্দিন মুহুরী, নিজাম উদ্দিন বাদশাহ, গোলাম কাদের, অহিদুল আলম মুহুরী প্রমুখ। বক্তারা বলেন, ‘আমরা প্রবাসে থাকলেও দেশের যেকোনো দুর্যোগের সময় সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য-সহযোগিতা করে থাকি এবং এলাকাভিত্তিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সাহায্য-সহযোগিতা প্রদান করি।’ তাঁরা আগামী দিনেও দেশের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি