কাদামাটির ক্যানভাসে লেখাপড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদামাটিকে ক্যানভাস বানিয়ে হাতের আঙুলে টিপে টিপে শিল্প সৃষ্টি করে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃিশল্প বিভাগের শিক্ষার্থীরা। বাংলাদেশের একটি অন্যতম লোকঐতিহ্যসম্পন্ন শিল্পকলা হচ্ছে মৃিশল্প। এ শিল্পকে আরও যুগোপযোগী ও বিশ্বমানসম্পন্ন করে তুলতে চারুকলার মৃিশল্প বিভাগের শিক্ষার্থীরা কাজে লাগাচ্ছেন তাঁদের মেধা ও মননকে। করছেন পড়াশোনা। করছেন গবেষণা। সাম্প্রতিক সময়ে ক্রেতাদের কাছে স্বদেশি মৃত্পণ্যের আবেদন বাড়ছে। আর এ কারণেই এ বিভাগের অর্থনৈতিক সম্ভাবনাও অনেক বেশি। শিল্পমনা শিক্ষার্থীরা চারুকলায় পড়তে এসে যখন একই সঙ্গে সৃজনশীল ও সম্ভাবনাময় কোনো বিষয় নিয়ে পড়তে চান, তখন মৃিশল্প বিভাগ থাকে তাঁদের পছন্দের শীর্ষ তালিকায়। এ বিভাগেরই প্রথম বর্ষের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন বলেন ‘ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালো লাগত। তাই এইচএসসি পরীক্ষার পরই ঠিক করলাম চারুকলায় পড়ব। কিন্তু তখনো জানতাম না যে এখানে আলাদা আলাদা বিভাগ রয়েছে। তবে সুযোগ পাওয়ার পর নান্দনিক ও বাণিজ্যিক উভয় দিক বিবেচনা করে মৃিশল্প বিভাগই আমার কাছে সেরা মনে হয়েছে।’মৃিশল্প বিভাগের শিক্ষার্থীরা অত্যাধুনিক নানা সরঞ্জাম দিয়ে নকশা ফুটিয়ে তোলেন কাদামাটির জমিনে। গ্রামীণ সহজ উপকরণ বা হাতিয়ারগুলো এ বিভাগে পেয়েছে আধুনিকতার ছোঁয়া। বৈদ্যুতিক ঢাকায় মৃত্পাত্র তৈরি করে তা পোড়ানো হয় বৃহদাকার বৈদ্যুতিক চুলায়। এ বিভাগেরই এক ছাত্র মনোজ পাল। মৃত্পাত্র তৈরি তাঁর পুরুষানুক্রমিক পেশা। মৃিশল্প নিয়ে তিনি জানালেন তাঁর স্বপ্নের কথা, ‘এ বিভাগের আধুনিক প্রযুক্তি এবং সেই সঙ্গে আমার অভিজ্ঞতা ও গবেষণাকে কাজে লাগিয়ে আমি এ শিল্পকে আরও আধুনিকতা ও নতুনত্ব এনে দিতে চাই।’ কী কী পড়ানো হয়‘মৃত্পণ্য তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কিছুই শেখানো হয় মৃিশল্প বিভাগে। এখানে একজন শিক্ষার্থীকে এমনভাবে তৈরি করা হয়, যেন সে পাস করে স্বাধীনভাবে সিরামিককে পেশা হিসেবে নিতে পারে অথবা কোনো সিরামিক ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ পেতে পারে।’ জানালেন, মৃিশল্প বিভাগের প্রধান রবিউল ইসলাম। মৃিশল্প বিভাগের শিক্ষার্থীরা একই সঙ্গে তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়ে জ্ঞানার্জন করেন। তত্ত্বীয় বিষয়গুলো হলো: বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি, সভ্যতার ইতিহাস ও শিল্পকলা এবং মৃিশল্প রসায়ন, ব্যবহারিক বিষয়গুলোর মধ্যে মূলত ক্রিয়েটিভ সিরামিককে প্রাধান্য দেওয়া হয়। অনার্স চতুর্থ বর্ষে ইন্ডাস্ট্রিয়াল সিরামিকের ওপর পাঠদান করা হয়ে থাকে ও মাস্টার্স কোর্সের আওতায় একজন শিক্ষার্থী তাঁর ইচ্ছামতো ইন্ডাস্ট্রিয়াল সিরামিক বা ক্রিয়েটিভ সিরামিক বিষয়ে শিক্ষা নিতে পারেন। পেশাক্ষেত্রে সম্ভাবনাযেকোনো বিষয়ে পড়াশোনা শেষে পেশা গড়ার চিন্তাটি চলে আসে। তবে মৃিশল্প বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনা চলাকালীন বিভিন্ন চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বী অর্জনের নানা ধরনের সুযোগ পেয়ে থাকেন। এমনটিই জানান মৃিশল্পের তৃতীয় বর্ষের ছাত্র মো. ফয়জুল্লাহ আহমেদ। তার মতে, ‘আমাদের কখনো চাকরি খুঁজতে হয় না, পড়াশোনা শেষ করার আগে অনেকেই আয় করতে শুরু করেন, বিভিন্ন চুক্তিভিত্তিক কাজের জন্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরাই খুঁজতে থাকেন যোগ্য ছাত্রছাত্রীদের।’ পাস করার পর অনেকেই নিজস্ব উদ্যোগে ব্যক্তিগত প্রতিষ্ঠান গড়ে তোলেন। মৃত্পণ্যের নানা সমাহার দেখতে পাওয়া যায় এসব প্রতিষ্ঠানে। এমনই একটি মৃত্পণ্যের প্রতিষ্ঠান হচ্ছে ‘পোড়ামন’। এর প্রতিষ্ঠাতা মেহেদী মাসুদ একসময় মৃিশল্প বিভাগের ছাত্র ছিলেন। ঢাকার গোপীবাগে ২০০১ সালে স্বল্প পরিসরে কুটির শিল্পের আকারেই যাত্রা শুরু করেছিল তাঁর ‘পোড়ামন’। ধীরে ধীরে বিস্তৃতি লাভ করে ‘পোড়ামন’। বর্তমানে মৃত্পণ্যের একটি নামকরা প্রতিষ্ঠানে পরিচিতি পেয়েছে এটি। এ ছাড়া ‘মৃত্তিকা’, ‘ক্লে ইমেজ’, ‘মৃন্ময়’ নামের প্রতিষ্ঠানগুলোও মৃিশল্প বিভাগের সাবেক ছাত্রদের কষ্টের ফসল। ভর্তি-সংক্রান্ত তথ্যশুধু চারুকলা অনুষদে ছাত্রছাত্রী ভর্তির আবেদন ফরম বিক্রির জন্য গত বছরই ‘চ’ ইউনিট নামে একটি স্বতন্ত্র ইউনিট চালু করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরবর্তী দুই বছর এই বিভাগে ভর্তির জন্য আবেদন করা যায়। ভর্তির জন্য আবেদন করতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একত্রে ন্যূনতম জিপিএ ৬.০০ থাকতে হবে এবং আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে। অঙ্কন ও সাধারণ জ্ঞান—এ দুটি বিষয়ের ওপর ভর্তি পরীক্ষা হয়ে থাকে। তবে চারুকলায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে অবশ্যই চিত্রাঙ্কনে দক্ষ হতে হয়। লিখিত পরীক্ষার বাছাইয়ের পর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই হয়ে থাকে, তখনই মেধাক্রম অনুসারে ও নিজের পছন্দ অনুযায়ী শিক্ষার্থীরা মৃিশল্প বিভাগ নিতে পারেন।