কানকুনের খতিয়ান
যা হয়েছে পাশ্চাত্য থেকে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে তহবিল সরবরাহের ব্যবস্থা নিঃসরণ হ্রাসের বর্তমান অঙ্গীকার সম্প্রসারণ করা উচিত —এ মর্মে আনুষ্ঠানিক স্বীকৃতি দেশগুলোকে তাদের বনসম্পদ না কেটে রক্ষা করতে আর্থিক প্রণোদনা দেওয়ার ব্যবস্থাযা হয়নি নিঃসরণ হ্রাসের মাত্রা বাড়ানোর অঙ্গীকার। নিঃসরণ হ্রাসের মাত্রা আরও কমানোর কর্মকৌশল। নতুন বৈশ্বিক চুক্তির আইনগত মর্যাদার ব্যাপারে সিদ্ধান্ত।কয়েকটি মাইলফলক১৭১২: ব্রিটেনের টমাস নিউকামেন প্রথম ব্যাপকভাবে ব্যবহূত বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। শুরু হয়শিল্প বিপ্লব ও শক্তির জন্য কয়লার ব্যাপক ব্যবহার। কয়লা ও জীবাশ্ম জ্বালানির দহন থেকে সৃষ্ট কার্বন ও অন্যান্য গ্যাসই বিশ্বের উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী।১৮২৪: ফরাসি পদার্থবিদ জোসেফ ফুরিয়েখ প্রথম পৃথিবীর স্বাভাবিক গ্রিন হাউস প্রতিক্রিয়ার বর্ণনা দেন।১৮৯৬: সুইডেনের রসায়নবিদ স্ভ্যন্টে আরেনিয়াস ঘোষণা করেন শিল্পযুগের কয়লা ব্যবহার পৃথিবীর প্রাকৃতিক গ্রিন হাউস প্রতিক্রিয়া বৃদ্ধি করবে।১৯২৭: জীবাশ্ম জ্বালানি ও শিল্প কারখানা থেকে নিঃসৃত কার্বন বছরে ১০০ কোটি টনে উন্নীত।১৯৩৮: বিশ্বজুড়ে ১৪৭টি আবহাওয়া কেন্দ্রের রেকর্ড পর্যালোচনা করে ব্রিটিশ প্রকৌশলী গাই ক্যালান্ডার দেখান যে, আগের শতকে বিশ্বের তাপমাত্রা বেড়েছে।